Advertisement
০৫ নভেম্বর ২০২৬
Annapurna Yojana

‘ভোটের সময় ৩০০০ টাকার প্রতিশ্রুতি, ৩ মাস পার এখনও নাম ওঠেনি’, বিক্ষোভ জেলায় জেলায়

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভ রাজ্যজুড়ে। রাজ্য সরকার ঘোষিত মহিলাদের আর্থিক সহায়তা প্রকল্পে অনিয়মের অভিযোগ। জেলায় জেলায় ক্ষোভের ছবি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৬ ২২:৪২
Share: Save:

অন্নপূর্ণার ৩ হাজার টাকা না-পেয়ে জেলায় ক্ষোভ-বিক্ষোভ। বিডিও অফিস, পুরসভায় গিয়ে বঞ্চনার অভিযোগ করছেন মহিলারা। এমনকি, রেলপথ অবরোধও করেছেন তাঁরা। শুক্রবারই পশ্চিম মেদিনীপুরে জেলাশাসকের দফতরে ঢোকার সময় অন্নপূর্ণা যোজনা নিয়ে মহিলাদের প্রশ্নের মুখে পড়েন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৈঠক ছেড়ে তাঁদের সঙ্গে কথা বলতে আসেন মন্ত্রী। জানান, ‘২ কোটি মহিলার যদি আবেদনপত্র পড়ে থাকে, সেগুলো আপলোড করতেও তো একটু সময় লাগবে। সেই সময়টা দিতে হবে।’ একের পর এক জেলায় একই অভিযোগ। আবেদন করা সত্ত্বেও মিলছে না অন্নপূর্ণা যোজনার টাকা। নতুন সরকারের কাছে নতুন আশা। প্রতিশ্রুত আর্থিক সহায়তা আদৌ মিলবে কবে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy