Advertisement
০৪ নভেম্বর ২০২৬
Bangladesh News

হাসিনার দেশ ছাড়ার ভিডিয়ো ফাঁসের শাস্তি? পাইলটের রহস্যমৃত্যুতে তোলপাড় বাংলাদেশ

দুই ফ্লাইট ল্যাফটেন্যান্টের অবসরের এক বছর পর এক জনের হঠাৎ মৃত্যুর ঘটনায় বাংলাদেশ তোলপাড়। প্রশ্ন তুলছে আওয়ামী লীগ। বিচার চেয়ে সরব শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। স্বাধীন নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী জোটের সাংসদ, এনসিপি নেতা নাহিদ ইসলাম।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ২৩:০৪
Share: Save:

বাংলাদেশ বায়ুসেনার প্রাক্তন ফ্লাইট লেফট্যানেন্টের রহস্য মৃত্যু। ৫ অগস্ট, ২০২৪। ঢাকায় কুর্মিটোলার বিমান বাহিনীর ঘাঁটি থেকে শেখ হাসিনার দেশ ছাড়ার ভাইরাল ভিডিয়ো জনসমক্ষে এনেছিলেন এই অফিসার— দাবি সে দেশের একাধিক সংবাদমাধ্যমের। ২০২৫ সালের ৪ অগস্ট, শেখ হাসিনার দেশত্যাগের ঠিক এক বছরের মাথায় এই তাহসিফকে-ই সেনা থেকে বহিষ্কার করা হয়। বাহিনীর তরফে বিবৃতি দিয়ে বলা হয়, তাহসিফ সৌরি এবং আরও এক ফ্লাইট ল্যাফটেন্যান্ট রিফাত আশরাফিকে নিয়ম শৃঙ্খলা ভঙ্গের কারণে দায়িত্ব থেকে অবসর দেওয়া হল। ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে এই দুই সেনাকর্মীর অবসরের কোনও সম্পর্ক নেই বলেও জানায় আইএসপিআর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy