Advertisement
০৫ নভেম্বর ২০২৬
Lake Market Kolkata

কড়াকড়ির কোপে লেক মার্কেট, উৎসবের মরসুমে হকারদের ফুটপাত দখল রুখতে তৎপর প্রশাসন

উৎসবের মরসুমে চিন্তার মেঘ লেক মার্কেটে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ২০:২২
Share: Save:

উৎসবের মরসুমে কলকাতার লেক মার্কেটে চেনা ব্যস্ততার ছবিতে এ বার বড়সড় ধাক্কা। পুলিশ ও প্রশাসনের কড়াকড়ির কারণে কমেছে ফুটপাতে স্টলের সংখ্যা। দোকানের আয়তন কমেছে। নেই পণ্য রাখার জায়গা। ‘শেড’ তৈরির অনুমতিও নেই। ফলে প্রভাব পড়েছে হকারদের রুটিরুজিতেও।

স্থানীয় বাসিন্দাদের মতে, গত কয়েক বছরে উৎসবের অজুহাতে ফুটপাত দখলের প্রবণতা মাত্রাতিরিক্ত বেড়েছিল। যার ফলে সাধারণ পথচারীদের যাতায়াতে চরম ভোগান্তি হত। সেই অভিযোগের ভিত্তিতেই থানা কড়া পদক্ষেপ করতে বাধ্য হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy