Advertisement
০৪ নভেম্বর ২০২৬

দেশ সেবায় নিয়োজিত গোয়েন্দা কুকুর নিলাম! আপনি নিতে চান, কী ভাবে পাবেন?

অবসরপ্রাপ্ত কুকুরের নিলাম নিয়ে প্রাণী অধিকার কর্মীদের একাধিক আপত্তি। বিস্ফোরণের ঝুঁকি এবং অসাধু ব্যবসায়ীদের পাল্লায় পড়ে অসংখ্য বার প্রজননের মতো বিষয়ে তাঁরা সরব।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৬ ১৭:০২
Share: Save:

পুলিশ কিংবা নিরাপত্তা বাহিনীতে সাধারণত অবসর নেওয়া, বয়স হয়েছে কিংবা প্রশিক্ষিত নয় এমন সার্ভিস কুকুরেরই নিলাম হয়। সার্ভিসে থাকা কুকুর স্বাভাবিক ভাবে ৮ থেকে ১১ বছর পর্যন্ত কাজ করে। ট্র্যাক করা, বিস্ফোরক ও মাদক শনাক্তকরণের মতো কাজেই এই কুকুরদের ব্যবহার করা হয়। বিভিন্ন রাজ্য নিজেদের মতো নিলাম করে। ওড়িশা, তামিলনাড়ুর পুলিশ নিজেরাই কুকুরের নিলাম করে থাকে। অবসরপ্রাপ্ত কুকুরের নিলাম নিয়ে প্রাণী অধিকার কর্মীদের একাধিক আপত্তি রয়েছে। বিস্ফোরণের ঝুঁকি এবং অসাধু ব্যবসায়ীদের পাল্লায় পড়ে অসংখ্য বার প্রজননের মতো বিষয়ে তাঁরা সরব। যে কারণে অনেক পুলিশ ইউনিটই অবসরপ্রাপ্ত কুকুরদের দেখভালের জন্য পৃথক বন্দোবস্ত করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy