Advertisement
০৫ নভেম্বর ২০২৬

বিদেশযাত্রার জন্য তৈরি ছিল পাসপোর্ট, হড়পা বানের পর থেকে নিখোঁজ, ছেলের ছবি আঁকড়ে বসে বাবা

উদ্ধারকাজে হাত বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া। রসুয়ায় ৪৪ সদস্যের উদ্ধারকারী দল পাঠিয়েছে সিওল। সিকিম থেকেও প্রায় ৩৫ জনের দলকে নেপালের বিপর্যস্ত এলাকাগুলির উদ্দেশে পাঠানো হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫৬
Share: Save:

গত ২৬ অগস্ট নেপাল-তিব্বত সীমান্তের কাছে হিমবাহ ধস, নেমে আসে ভয়াবহ হড়পা বান। প্রকৃতির তাণ্ডবের পর এখন ভরসা আকাশপথ। উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার। বিপর্যয়ের পর থেকে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। নেপাল বিপর্যয় দফতরের তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৮৭। নিখোঁজ ৩৯১৬ জন। তাঁদের মধ্যে ৫৮৩ জন বিদেশি। ১১ হাজার ৮১৪ জনকে উদ্ধার করা হয়েছে। কাদা এবং ধ্বংসস্তূপের নীচে প্রাণের খোঁজ চালাচ্ছেন উদ্ধারকারীরা। ভারত সরকার জানিয়েছে, নেপাল থেকে ১৫৮ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। তবে এখনও কত মানুষ আটকে, তা স্পষ্ট নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy