Advertisement
০৫ নভেম্বর ২০২৬

গাইঘাটার পর ধুলিয়ান, রাজ্যে এক দিনে জোড়া এনকাউন্টার যে প্রশ্ন তুলে দিল

বারুইপুরের পর গাইঘাটাতেও খুন-ধর্ষণে অভিযুক্তের মৃত্যু এনকাউন্টারে। একই দিনে ধুলিয়ানে সুজিত মণ্ডল খুনে অভিযুক্তেরও মৃত্যু এনকাউন্টারে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ২১:৩৫
Share: Save:

রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর ছ’মাসও পূরণ হয়নি। এর মধ্যেই ঘটল তিন এনকাউন্টারের ঘটনা। বারুইপুরে এনকাউন্টারে নাবালিকা খুন-ধর্ষণে অভিযুক্তের মৃত্যুর পর নানা প্রশ্ন উঠেছিল। ২৬ অক্টোবর সোমবার গভীর রাতে প্রায় একই ভাবে গাইঘাটায় এনকাউন্টারে মৃত্যু হয় খুন-ধর্ষণে অভিযুক্তের। ২৪ ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদে সুজিত মণ্ডল খুনে অভিযুক্তের মৃত্যু এনকাউন্টারে। বামেদের অভিযোগ এ সবই সাজানো এনকাউন্টার। মানবাধিকার কর্মীরা প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকায়। রাজনৈতিক চাপানউতর চলছে। তবে প্রশ্ন পর পর এনকাউন্টারে অপরাধের ঘটনা কি আদৌ কমবে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy