তৃণমূল সরকারের দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল। রায় কলকাতা হাই কোর্টের। অর্থাৎ, এতদিন যে ওবিসি-এ এবং ওবিসি-বি বিভাজন ছিল, তার আর কোনও বৈধতা রইল না। বাতিল কম পক্ষে ১২ লক্ষ ওবিসি শংসাপত্র। যাঁদের এই শংসাপত্র রয়েছে, তাঁরা এখন থেকে প্রত্যেকেই ‘সাধারণ শ্রেণি’।
২০১০ সালে রাজ্যের অনগ্রসর শ্রেণিকে দু’ভাগে ভাগ করে সরকার। একটি ওবিসি-এ এবং দ্বিতীয়টি ওবিসি-বি। তৃণমূল আমলে এই ওবিসি শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। ২০২৪ সালে একটি মামলার রায়ে কলকাতা হাই কোর্ট ৬৬টি সম্প্রদায়কে অনগ্রসর তালিকা থেকে বের করার নির্দেশ দেয়। এবং সব শংসাপত্র বাতিল করার কথা বলে। আদালত বলে, নতুন করে সমীক্ষা করে তৈরি করতে হবে নতুন তালিকা। তৃণমূল কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায়। তবে সুপ্রিম কোর্ট হাই কোর্টের রায়ই বহাল রাখে। নতুন সরকার গঠনের পর বিজেপি রাজ্যে ওবিসি সংক্রান্ত বিল পাশ করিয়ে অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণ ১৭ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশে ফিরিয়ে নিয়ে আসে। নতুন ওবিসি তালিকা থেকে বাদ দেওয়া হয় ৭৭টি মুসলিম সম্প্রদায়কে। বিজেপি সরকারের ওবিসি তালিকায় ৬৬টি সম্প্রদায়ের মধ্যে জায়গা হয়েছে আনসারি মোমিন, ফকির, পাহাড়িয়া মুসলিম, হাজ্জাম ও চৌদুলিদের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy