আসন্ন পুর-ভোটে প্রার্থী হতে ইচ্ছুকদের জন্য বিজেপি যে ‘ড্রপ বক্স’ রেখেছিল, তাতে কলকাতার ২০৯টি ওয়ার্ডে প্রায় সাড়ে ৬ হাজার এবং হাওড়ার ৬৮টি ওয়ার্ডের জন্য প্রায় ১ হাজার ৪০০টি আবেদন জমা পড়েছে।
০২ নভেম্বর ২০২৬ ০৭:৪৩
প্রাক্তন আইএএস রোশনী সেন এবং প্রাক্তন পুর-কমিশনার খলিল আহমেদের নাম রয়েছে প্রস্তাবিত তালিকায়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মিললে তাঁরা তথ্য কমিশনার হিসেবে নিযুক্ত হবেন।
০২ নভেম্বর ২০২৬ ০৭:৩৯
২৪ ডিসেম্বর নির্দিষ্ট দিনে সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে অনিশ্চয়তা রয়ে গিয়েছে। সমাবর্তনে কারা অতিথি হবেন, কেউ কি সাম্মানিক ডি-লিট পাবেন, কত জন ডিগ্রি পাবেন সব ঠিক করতে বিধি মেনে কোর্ট বৈঠক ও কর্ম সমিতির বৈঠক ডাকা দরকার।
০২ নভেম্বর ২০২৬ ০৭:১৩
প্রকল্প বন্ধ হওয়ার পরে ‘দীনদয়াল জন আজীবিকা যোজনা (শহর)’ হওয়ার কথা ছিল। সারা ভারতে ২৫টি শহরে এটি পাইলট প্রজেক্ট হিসাবে চালু হয়েছিল।
০২ নভেম্বর ২০২৬ ০৭:০৭
অভিষেকের মতে, শাসক বিজেপির বিরোধিতা করলে তার মধ্যে ‘অস্বাভাবিকতা’ খোঁজার চেষ্টাই অস্বাভাবিক!
০২ নভেম্বর ২০২৬ ০৬:৫৭
পাশাপাশি সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলার দুই অলিম্পিয়ান এবং প্রাক্তন অ্যাথলিট সরস্বতী সাহা ও সুস্মিতা সিংহ রায়। তবে সভাপতি পদে থাকছেন বিবেক সহায়।
০২ নভেম্বর ২০২৬ ০৬:৫৬
বিজেপির তিরের জবাবে রাহুল নিজে ইনস্টাগ্রামে রামলীলা ময়দানে ভিড়ের ড্রোন থেকে তোলা ভিডিয়ো পোস্ট করে বলেছেন, ‘‘গণতন্ত্রের গদ্দাররা দেখে নিক দেশভক্ত ভারতের শক্তি।’’
০২ নভেম্বর ২০২৬ ০৬:৪৮
শনিবার পঞ্জাব এফসির বিরুদ্ধে ১১ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন সাহাল। ম্যাচ শেষে টিম বাসে ওঠার সময়ে তাঁকে কিছুটা খোঁড়াতেও দেখা গিয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট শিবিরের তরফে জানা যাচ্ছে, সাহালের চোটের জায়গায় রবিবার স্ক্যান হয়েছে।
০২ নভেম্বর ২০২৬ ০৬:৪২
সনিয়াকে মমতা জানিয়েছেন, ‘রাহুলকে বেশি উদার হতে বারণ করাই সমীচীন, কাউকেই যেন মাথায় তোলা না হয়। তৃণমূলও একই কাজ করতে গিয়ে অনেক সময় ঠকেছে। তাই একটু সতর্ক থাকা ভাল।’
০২ নভেম্বর ২০২৬ ০৬:৩৯
শেষ বার আর্সেনাল জয় পেয়েছিল অ্যানফিল্ডে ২০১২ সালে। আর্সেনালের বর্তমান ম্যানেজার মিকেল আর্তেতা সেই ম্যাচে দলের প্রথম একাদশে ছিলেন। তাই ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পরে এই জয় নিশ্চিত ভাবে বড় কৃতিত্ব আর্তেতার।
০২ নভেম্বর ২০২৬ ০৬:৩৬
হো চি মিন সিটি ডব্লিউ এফসির বিরুদ্ধে প্রথমার্ধে দু’টি গোল করে ম্যাচের ভবিষ্যৎ প্রায় নির্ধারণ করে দিয়েছিলেন উগান্ডার স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে নিশ্চিত অন্তত তিনটি গোলের সুযোগ নষ্ট না করলে গ্রুপ পর্বে ভারতীয় ক্লাবের হয়ে প্রথম ফুটবলার হিসেবে হ্যাটট্রিকটাও সেরে ফেলতে পারতেন।
০২ নভেম্বর ২০২৬ ০৬:২৬
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রাত সওয়া আটটা নাগাদ বালিগঞ্জ গার্ডেন এলাকায় একটি রেস্তরাঁর কিছু দূরে ওই দুর্ঘটনা ঘটে। তার কিছু ক্ষণ আগে কাছাকাছি একটি গানের স্কুল সংলগ্ন গলি দিয়ে বালিগঞ্জ গার্ডেনের মূল রাস্তার দিকে গাড়ি নিয়ে আসছিলেন এক তরুণ ও তরুণী।
০২ নভেম্বর ২০২৬ ০৬:১৭
শব্দবাজির দৌরাত্ম্য নিয়ন্ত্রণে এ বছর নিজেদের কড়া অবস্থানের কথা দিন কয়েক আগেই জানিয়েছিল রাজ্য প্রশাসন। নবান্নে সাংবাদিক বৈঠক করে স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ জানিয়েছিলেন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ অনুমোদিত সবুজ বাজি ছাড়া অন্য কোনও বাজি ব্যবহারের ক্ষেত্রে কড়া আইনি পদক্ষেপ করা হবে।
০২ নভেম্বর ২০২৬ ০৬:১৫
শহর জুড়ে তৈরি হওয়া পুরসভার এমন বহু পার্কই এই মুহূর্তে প্রশ্নের মুখে। নাগরিকদের বড় অংশই জানাচ্ছেন, নগরায়ণের কারণে পাড়ায় পাড়ায় খেলার মাঠ হারিয়ে যাচ্ছে। প্রবীণদের হাঁটার, সময় কাটানোর জায়গাটুকু নেই।
০২ নভেম্বর ২০২৬ ০৬:০৩
কালীপুজো, ছটপুজোয় শুধুমাত্র সবুজ বাজি পোড়ানো যাবে বলে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। বাজি বিক্রি নিয়েও নানা নিষেধাজ্ঞা জারি হয়েছে। কিন্তু চম্পাহাটির হাড়ালে বাজি বাজার ঘুরে দেখা গেল, রমরমিয়েই বিকোচ্ছে নিষিদ্ধ নানা বাজি।
০২ নভেম্বর ২০২৬ ০৬:০০
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি জমিতে বাড়ি করে সপরিবার বাস করছেন মাজেত। সম্প্রতি তাঁর বাড়ির পিছনে জমি কিনেছেন ভাঙড় ২ ব্লকের ওই ঠিকাদার। যাতায়াতের রাস্তার জন্য ওই ঠিকাদার তাঁর জমির সামনে সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য মাজেতকে চাপ দিতে থাকেন।
০২ নভেম্বর ২০২৬ ০৫:৪২
পুলিশ সূত্রের দাবি, সে দিন একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন সোনারপুর থানার আইসি আশিস দাস। বেলা সাড়ে ১২টা নাগাদ তাঁকে মোবাইলে ফোন করে এক মহিলা বলতে থাকেন, ‘‘আমার মেয়ে দরজা বন্ধ করে দিয়েছে। মনে হয় আত্মহত্যা করতে চলেছে। আপনারা দ্রুত আসুন। দরজা ভাঙতে পারছি না।’’
০২ নভেম্বর ২০২৬ ০৫:৩৮
অধিকাংশ শিক্ষক সংগঠন দাবি করেছে, বেতনের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৭ থেকে বাড়িয়ে ৩ করতে হবে। প্রসঙ্গত, ফিটমেন্ট ফ্যাক্টর হল একটি গুণক, যার সাহায্যে কোনও কর্মচারীর বর্তমান মূল বেতনকে (বেসিক পে) নতুন মূল বেতনে রূপান্তরিত করা হয়।
০২ নভেম্বর ২০২৬ ০৫:৩৪
আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। উচ্চ মাধ্যমিকের চতুর্থ সিমেস্টার হবে তার কিছু দিন পরে। জনগণনার প্রথম পর্বে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষকদের কাজ করতে হয়েছে।
০২ নভেম্বর ২০২৬ ০৫:২৯
পুলিশ সূত্রের খবর, প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই মোটরবাইক চালক বিশ্ব বাংলা সরণি ধরে চিনার পার্কের দিকে যাচ্ছিলেন। সেই সময়ে ডিরোজ়িয়ো কলেজের দিক থেকে এসে বিশ্ব বাংলা সরণি পার হচ্ছিল গাড়িটি। শ্রাচী মোড়ের কাছে গাড়ি ও মোটরবাইকের সংঘর্ষ হয়।
০২ নভেম্বর ২০২৬ ০৫:২৩We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy