E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ফিরল ৮.৯৭ লক্ষ কোটি

এ দিন ৮৭৪.৯৪ পয়েন্ট উঠে সেনসেক্স ৭৯,৪৬৮.০১-তে পৌঁছেছে। লেনদেনের মধ্যবর্তী একটা সময়ে তা ১০৪৬.১৩ পয়েন্ট উঠে গিয়েছিল। নিফ্‌টি ৩০৪.৯৫ পয়েন্ট উঠে হয়েছে ২৪,৩৩৭.৭০।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৪ ০৮:৪৫

—প্রতীকী চিত্র।

গত তিন দিনে ভারতের শেয়ার সূচকের পতনের জেরে লগ্নিকারীদের ২২ লক্ষ কোটি টাকা মুছে গিয়েছিল। কারণ ছিল মূলত আন্তর্জাতিক। বুধবার সেই বিশ্ব বাজারের অনুকূল হাওয়াকে কাজে লাগিয়েই ঘুরে দাঁড়াল সেনসেক্স এবং নিফ্‌টি। ফিরল ৮.৯৭ লক্ষ কোটি টাকা। বাজার বিশেষজ্ঞদের একাংশ অবশ্য বলছেন, তিন দিনের পতন লগ্নিকারীদের সামনেও নতুন করে শেয়ার কেনার সুযোগ খুলে দিয়েছিল। সেটাও এ দিনের উত্থানের একটি কারণ। স্থাবর সম্পত্তি বিক্রির ক্ষেত্রে কেন্দ্রের দীর্ঘমেয়াদি মূলধনী মুনাফা কর বন্ধ না করার সিদ্ধান্তও আবাসন ক্ষেত্রকে চাঙ্গা করেছে।

এ দিন ৮৭৪.৯৪ পয়েন্ট উঠে সেনসেক্স ৭৯,৪৬৮.০১-তে পৌঁছেছে। লেনদেনের মধ্যবর্তী একটা সময়ে তা ১০৪৬.১৩ পয়েন্ট উঠে গিয়েছিল। নিফ্‌টি ৩০৪.৯৫ পয়েন্ট উঠে হয়েছে ২৪,৩৩৭.৭০। সূচককে উঠতে সবচেয়ে বেশি সাহায্য করেছে আদানি পোর্টস, পাওয়ার গ্রিড, টাটা স্টিল, ইনফোসিস, এইচডিএফসি ব্যাঙ্ক এবং রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়। উল্লেখযোগ্য উত্থান হয়েছে মাঝারি (২.৬৩%) এবং ছোট (২.৩৯%) শেয়ারগুলির সূচকেরও। ডলারের নিরিখে টাকার দাম অবশ্য সামান্য কমেছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Share Market BSE SENSEX Indian Economy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy