আগে কলকাতা-হাওড়া-সহ হলদিয়া, বালি, ধূপগুড়ি, কার্শিয়ং এবং কালিম্পং পুরসভার ভোটের জন্য ২৮ নভেম্বরের দিনটি প্রস্তাব করেছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু সে দিন যে ভোট করা যাবে না, তা এখন স্পষ্ট হয়ে গিয়েছে।
০৪ নভেম্বর ২০২৬ ০৫:৪১
বিজেপি দীর্ঘদিন ধরে অভিযোগ করছে, কংগ্রেস, তৃণমূলের মতো দলগুলি সংখ্যালঘু তোষণ করে বাংলাদেশি ভোটারদের সাহায্য নিয়ে নির্বাচনে ফায়দা তুলছে।
০৪ নভেম্বর ২০২৬ ০৫:৫০
ইউনেস্কোর নাম ও লোগো ব্য়বহার করে দুর্গাপুজোর ‘প্রিভিউ পাস’ বিক্রি ও দুর্নীতির মামলায় ইন্দ্রনীলকে গ্রেফতার করেছে লালবাজার। ওই ঘটনায় পৃথক তদন্ত করছে ইডি-ও।
০৪ নভেম্বর ২০২৬ ০৬:০৩
রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রায় ৪১% ভোট রয়েছে তৃণমূলের। জনসমর্থনের নিরিখে দ্বিতীয় স্থানে থাকলেও ভাঙনের জেরে অনেকটাই বিধ্বস্ত হয়ে রয়েছে প্রধান বিরোধী দল।
০৪ নভেম্বর ২০২৬ ০৬:৫৬
ইতিহাসের পুনরাবৃত্তি করে গত কাল তৃণমূলের যুগ্ম জাতীয় সম্পাদক তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডেরেক ও’ব্রায়েন একটি চিঠি দিলেন কমিটির চেয়ারম্যান রাধামোহন দাস আগরওয়ালকে।
০৪ নভেম্বর ২০২৬ ০৭:২৬
এসআইআর-এ কারও নাম ভুল করে বাদ গেলে, নতুন করে নাম তোলার জন্য তাঁকে ফর্ম-৬ পূরণ করতে বলেছে কমিশন। কিন্তু ফর্ম-৬ হল প্রথম বারের ভোটারের নাম তোলার জন্য। ভুল তথ্য দিলে জনপ্রতিনিধিত্ব আইনে শাস্তির বন্দোবস্তও থাকে।
০৪ নভেম্বর ২০২৬ ০৭:৩৪
দলের অন্দরে এই টানাপড়েনের মধ্যেও সিপিএমের রাজ্য নেতৃত্ব বোঝানোর চেষ্টা করছেন, ক্ষমতা হারানোর ৬ মাসের মধ্যেই তৃণমূল কংগ্রেসকে কোনও ‘ক্লিন চিট’ তাঁরা দিচ্ছেন না। নির্বাচনী আঁতাঁতেও যাচ্ছেন না।
০৪ নভেম্বর ২০২৬ ০৮:০১
সূত্রের খবর, গত সোমবার রবি চাষ নিয়ে পর্যালোচনার জন্য বৈঠক করেছেন কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। সমস্যা দ্রুত মেটানোর জন্য পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মন্ত্রকের আধিকারিকদের।
০৪ নভেম্বর ২০২৬ ০৮:১২
তদন্তটি রিলায়্যান্স হোম ফিন্যান্স (আরএইচএফএল)/রিলায়্যান্স কমার্শিয়াল ফাইন্যান্স-এর (আরসিএফএল) বিরুদ্ধে ২৬৩.০৫ কোটি টাকা প্রতারণা এবং রিলায়্যান্স কমিউনিকেশন-এর (আরকম) বিরুদ্ধে ২৪৭.১২ কোটি টাকা প্রতারণার অভিযোগের সঙ্গে জড়িত।
০৪ নভেম্বর ২০২৬ ০৮:১৮
সোমবার আন্দোরার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন গোলকিপার জেসুস ওওনোর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে মাথা ও বুকে গুরুতর চোট পান দে মিগুয়েল। রেফারি সঙ্গে সঙ্গেই ওওনোকে লাল কার্ড দেখান।
০৪ নভেম্বর ২০২৬ ০৭:৪৬
সরকারি সূত্রের খবর, এ বার সংসদের শীতকালীন অধিবেশন ৩০ নভেম্বর থেকে শুরু করে ১৮ ডিসেম্বরে শেষ করে দেওয়ার কথা ভাবছে মোদী সরকার।
০৪ নভেম্বর ২০২৬ ০৯:১৯
প্রিয়ঙ্কা দিল্লিতে নিজের বাড়িতে আজ উত্তরপ্রদেশের পর্যবেক্ষক রাজেন্দ্র পাল গৌতম, প্রদেশ কংগ্রেস সভানেত্রী আরাধনা সিংহ-সহ দলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠক করেন।
০৪ নভেম্বর ২০২৬ ০৯:১৩
গত সপ্তাহে লখনউয়ে গিয়ে যোগী আদিত্যনাথের উপস্থিতিতে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। সূত্রের মতে, ওই বৈঠকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, রাজ্য নেতৃত্বের ভার যোগীর হাতে থাকলেও, রাজ্য নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে ‘টিম অমিত শাহ’।
০৪ নভেম্বর ২০২৬ ০৯:০৮
গৌরব বলেন, চিনের ইয়ারলুং সাংপো নদীতে প্রস্তাবিত বৃহৎ বাঁধের কৌশলগত জবাব হিসেবে আপার সিয়াংয়ের বড় বাঁধকে তুলে ধরা হলেও, অসমের মানুষের স্বার্থকেও সমান গুরুত্ব দিতে হবে।
০৪ নভেম্বর ২০২৬ ০৯:০৩
১১ জন ছাত্রীর দায়ের করা যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৭৫ নম্বর ধারায় বসন্ত কুঞ্জ নর্থ থানায় একটি এফআইআর দায়ের হওয়ার পরে আকোইজাম আগাম জামিনের আবেদন করেন।
০৪ নভেম্বর ২০২৬ ০৮:৫৭
২০১৬ সালে টেট উত্তীর্ণ উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের দাবি, কলকাতা গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, ইন্টারভিউয়ের ১৫ দিন আগে পর্যন্ত শূন্যপদের সংখ্যা আপডেট করে ইন্টারভিউ নেওয়ার নিয়ম। কিন্তু তাঁদের ক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণ করা হয়নি বলে অভিযোগ।
০৪ নভেম্বর ২০২৬ ০৮:৫৬
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এ দিন জানান, হুগলি নদীর তীরে সৌন্দর্যায়নের পাশাপাশি নদীর নীচ দিয়ে মেট্রোপথ এবং নদীর উপর দিয়ে একটি হাইওয়ে সেতু তৈরির পরিকল্পনা রয়েছে তাঁদের।
০৪ নভেম্বর ২০২৬ ০৮:৫০
রাজ্য পুলিশের তরফে গত শুক্রবার জেলা পুলিশ সুপার, কমিশনার এবং ইউনিট প্রধানদের কাছে পাঠানো নির্দেশিকায় জিমন্যাসিয়াম বানানো এবং সরঞ্জাম কিনতে প্রয়োজনীয় দরপত্র প্রক্রিয়া ১৪ ডিসেম্বরের মধ্যে শেষ করে তার নথি ২১ ডিসেম্বরের মধ্যে ভবানী ভবনে পাঠাতে বলা হয়েছে।
০৪ নভেম্বর ২০২৬ ০৮:৪৪
নিষেধাজ্ঞা সত্ত্বেও হাড়ালে শব্দবাজি তৈরি এবং বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। কালীপুজোর মুখে এ বারও বাজি বাজার বসেছে সেখানে। সেই বাজারেই গত কয়েক দিন ধরে কার্যত প্রকাশ্যে বিক্রি হচ্ছিল শব্দবাজি।
০৪ নভেম্বর ২০২৬ ০৮:৪০
মঙ্গলবার কলেজ স্কোয়্যারে মহাবোধি সোসাইটি হলে সবুজ মঞ্চের উদ্যোগে একটি আলোচনাসভার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন চিকিৎসক সংগঠনের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা।
০৪ নভেম্বর ২০২৬ ০৮:২৯We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy