E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

তালিকায় জোড়া বিমান, অনিল গোষ্ঠীর আরও ৫১০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

তদন্তটি রিলায়্যান্স হোম ফিন্যান্স (আরএইচএফএল)/রিলায়্যান্স কমার্শিয়াল ফাইন্যান্স-এর (আরসিএফএল) বিরুদ্ধে ২৬৩.০৫ কোটি টাকা প্রতারণা এবং রিলায়্যান্স কমিউনিকেশন-এর (আরকম) বিরুদ্ধে ২৪৭.১২ কোটি টাকা প্রতারণার অভিযোগের সঙ্গে জড়িত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ০৮:১৮

— ফাইল চিত্র।

রিলায়্যান্স অনিল অম্বানী গোষ্ঠীর (আরএএজি) বিরুদ্ধে তহবিল নয়ছয়ের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগের তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তারই আওতায় মঙ্গলবার গোষ্ঠীর ৫১০ কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করল তদন্তকারী সংস্থাটি। যার মধ্যে রয়েছে দু’টি বিমানও।

এই তদন্তটি রিলায়্যান্স হোম ফিন্যান্স (আরএইচএফএল)/রিলায়্যান্স কমার্শিয়াল ফাইন্যান্স-এর (আরসিএফএল) বিরুদ্ধে ২৬৩.০৫ কোটি টাকা প্রতারণা এবং রিলায়্যান্স কমিউনিকেশন-এর (আরকম) বিরুদ্ধে ২৪৭.১২ কোটি টাকা প্রতারণার অভিযোগের সঙ্গে জড়িত। ইডি-র দাবি, বেআইনি ভাবে তহবিল নয়ছয় প্রতিরোধ আইনের (প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএ) অধীনেই ওই ৫১০ কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য অন্তর্বর্তীকালীন নির্দেশটি জারি করা হয়েছে।

আরকম মামলায় বাজেয়াপ্ত করা সম্পদের মধ্যে রয়েছে দু’টি চার্টার্ড বিমান, ছ’টি জমি এবং মহারাষ্ট্রে অবস্থিত একটি অফিস প্রাঙ্গণ, এক বিবৃতিতে জানিয়েছে ইডি। অন্য দিকে, আরএইচএফএল/আরসিএফএল মামলায় তামিলনাড়ুতে অবস্থিত দু’টি উইন্ড-মিল, ব্যাঙ্ক ব্যালেন্স, ফিক্সড ডিপোজ়িট এবং বিভিন্ন বিনিয়োগ বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে এই মামলায় ইডি অভিযোগের সঙ্গে নাম জড়ানো সংস্থাগুলির ১০ জন আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে ছ’টি চার্জশিট দাখিল করেছে। পাশাপাশি আলাদা তদন্ত শুরু করেছে বিদেশি মুদ্রা পরিচালন আইন বা ফেমার আওতায়।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
ED

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy