E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

পুরভোটের দিনক্ষণ ঘিরে ধোঁয়াশা এখনও

আগে কলকাতা-হাওড়া-সহ হলদিয়া, বালি, ধূপগুড়ি, কার্শিয়ং এবং কালিম্পং পুরসভার ভোটের জন্য ২৮ নভেম্বরের দিনটি প্রস্তাব করেছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু সে দিন যে ভোট করা যাবে না, তা এখন স্পষ্ট হয়ে গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ০৫:৪১

—প্রতীকী চিত্র।

চলতি মাসের শেষে পুরভোটের সম্ভাবনা যে নেই, তা স্পষ্ট হয়ে গিয়েছে। ডিসেম্বরের গোড়ায় যে দিনক্ষণ চর্চায় এসেছিল, সেটি কত দূর বজায় রাখা সম্ভব, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। এই অবস্থায় কলকাতা-হাওড়া-সহ সাতটি পুরসভার ভোট ঠিক কবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। যদিও রাজ্যের বক্তব্য, প্রশাসনিক পরিষেবার স্বার্থে দ্রুত পুরভোট করাতেসরকারও বদ্ধপরিকর।

আগে কলকাতা-হাওড়া-সহ হলদিয়া, বালি, ধূপগুড়ি, কার্শিয়ং এবং কালিম্পং পুরসভার ভোটের জন্য ২৮ নভেম্বরের দিনটি প্রস্তাব করেছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু সে দিন যে ভোট করা যাবে না, তা এখন স্পষ্ট হয়ে গিয়েছে। প্রশাসনিক সূত্রের বক্তব্য, বিকল্প হিসাবে ৩ অথবা ৪ ডিসেম্বর ভোট করানোর একটা ভাবনাচিন্তা চলছিল। কিন্তু সেই দু’টি দিনের মধ্যে একটি বেছে নিতে হলে মঙ্গল-বুধবারের মধ্যেই ভোটের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা। মঙ্গলবার তা হয়নি। আজ, বুধবার তা প্রকাশ না পেলে সেই দিনক্ষণও পিছোতে পারে বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে ঠিক কবে ভোটের দিন স্থির হবে, তা এখনও স্পষ্ট নয়। পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রের বক্তব্য,বিষয়টি তাদের আইনি বিভাগের বিবেচনায় রয়েছে। তাদের ছাড়পত্র পেলে কমিশনকে চূড়ান্ত ছাড়পত্র দেবে সরকার।

পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘‘আমরা প্রস্তুতি নিয়েছি। রাজ্য নির্বাচন কমিশনও প্রস্তুত। আমাদের আইনি বিভাগ বিষয়টি দেখছে। পুর পরিষেবা যথাসম্ভব দেওয়ার চেষ্টা চলছে। তবে নির্বাচিত পুরবোর্ড থাকলে প্রশাসনিক পরিষেবা আরও ভাল করা সম্ভব।’’

দফতর সূত্রের ইঙ্গিত, ডিসেম্বরের মধ্যে ভোট করানোর চেষ্টা চলছে। তবে ২৫ ডিসেম্বর থেকে বছর শেষ হওয়া পর্যন্ত রাজ্যে উৎসবের মেজাজ থাকে। ফলে তখন তা করা সম্ভব হবে না। তাই ডিসেম্বরের মাঝামাঝির মধ্যে ভোট করানো না গেলে জানুয়ারিতে তা হতে পারে বলে মনে করছেন দফতরের কর্তাদের একাংশ।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
municipal election Vote

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy