E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ফাস্ট্যাগে বার্ষিক সুবিধা

আগামী ১৫ অগস্ট থেকে নয়া ব্যবস্থা চালু করবে সরকার। কেন্দ্রের বক্তব্য, যে সমস্ত গাড়ি নিয়মিত জাতীয় সড়কে চলাচল করে, সেগুলির এতে লাভ হবে। বার বার টাকা ভরাতে হবে না ফাস্ট্যাগে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ০৭:০৭
বার বার টাকা ভরাতে হবে না ফাস্ট্যাগে।

বার বার টাকা ভরাতে হবে না ফাস্ট্যাগে। —ফাইল চিত্র।

ফাস্ট্যাগে বার্ষিক সুবিধা আনতে চলেছে কেন্দ্র। আজ কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী জানিয়েছেন, এর মূল্য হবে ৩০০০ টাকা। বছরে ২০০ বার পর্যন্ত জাতীয় সড়ক এবং জাতীয় এক্সপ্রেসওয়ের টোল প্লাজ়া পার হওয়া যাবে এর সাহায্যে। তবে বাণিজ্যিক নয়, এমন ব্যক্তিগত গাড়িগুলিই এই সুবিধা পাবে। আগামী ১৫ অগস্ট থেকে ব্যবস্থাটি চালু করবে সরকার। কেন্দ্রের বক্তব্য, যে সমস্ত গাড়ি নিয়মিত জাতীয় সড়কে চলাচল করে, সেগুলির এতে লাভ হবে। বার বার টাকা ভরাতে হবে না ফাস্ট্যাগে।

আজ সড়ক পরিবহণ মন্ত্রক জানিয়েছে, যাঁদের ইতিমধ্যেই ফাস্ট্যাগ রয়েছে, তাঁদের নতুন করে আর তা কিনতে হবে না। শুধু পূরণ করতে হবে যোগ্যতার মাপকাঠি। রাজমার্গ যাত্রা অ্যাপ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও মন্ত্রকের ওয়েবসাইটে শীঘ্রই একটি লিঙ্ক দেওয়া হবে। সেখানে গিয়ে নিতে হবে বার্ষিক পাসের সুবিধা। টাকা ফুরিয়ে গেলে বা সময় শেষ হয়ে গেলে (যেটি আগে) নতুন করে ভরাতে হবে টাকা। তবে রাজ্য এবং স্থানীয় প্রশাসন যে সমস্ত টোল প্লাজ়া চালায়, সেগুলিতে পুরনো ব্যবস্থাই চালু থাকবে। গত ১ ডিসেম্বরের তথ্য, ১০.১ কোটি গাড়িতে ফাস্ট্যাগ রয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Transport Toll Tax

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy