E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

প্রত্যক্ষ বিদেশি লগ্নি কমল ৯৬%! রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্টে বাড়ছে শঙ্কা

মে মাসের জন্য শীর্ষ ব্যাঙ্কের প্রকাশিত বুলেটিন জানাচ্ছে, ২০২৪-২৫ সালে ভারতে নিট হিসেবে এফডিআই কমেছে ৯৬%। তার আগের বছরের ১০১০ কোটি ডলার থেকে কমে গত অর্থবর্ষে দাঁড়িয়েছে ৪০ কোটিতে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ০৭:৫২
কমেছে  এফডিআই।

কমেছে এফডিআই। —প্রতীকী চিত্র।

ভারতে বিদেশি লগ্নি টানায় জোর দেওয়ার কথা প্রথম দফায় মসনদে আসার পর থেকেই বলে আসছে মোদী সরকার। সেই লক্ষ্যে বেশ কিছু ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি লগ্নির (এফডিআই) সীমা বাড়িয়েওছে তারা। কিন্তু তাতে যে আদৌ খুব একটা কাজ হয়নি, সে কথা উঠে এসেছে রিজ়ার্ভ ব্যাঙ্কের পরিসংখ্যানেই। মে মাসের জন্য শীর্ষ ব্যাঙ্কের প্রকাশিত বুলেটিন জানাচ্ছে, ২০২৪-২৫ সালে ভারতে নিট হিসেবে এফডিআই কমেছে ৯৬%। তার আগের বছরের ১০১০ কোটি ডলার থেকে কমে গত অর্থবর্ষে দাঁড়িয়েছে ৪০ কোটিতে। যা এ পর্যন্ত সবচেয়ে কম। ২০২২-২৩ সালেও এসেছিল ২৮০০ কোটি ডলারের প্রত্যক্ষ বিদেশি লগ্নি।

প্রথম শেয়ার ছাড়ার (আইপিও) সময়ে বিদেশি লগ্নিকারীদের বেশি করে হাতের শেয়ার বিক্রি করে পুঁজি তুলে নেওয়া এফডিআই কমার অন্যতম কারণ বলে জানিয়েছে আরবিআই। পাশাপাশি বলেছে বাজার থেকে ক্রমাগত বিদেশি লগ্নিকারীদের সরে যাওয়ার কথাও। যদিও এফডিআই কমা নিয়ে আশঙ্কা করতে নারাজ শীর্ষ ব্যাঙ্ক। বরং বুলেটিনে রিজ়ার্ভ ব্যাঙ্কের দাবি, এই লগ্নি কমা আসলে ভারতের বাজার আরও পরিণত হওয়ার লক্ষণ। এতে বিদেশি লগ্নিকারীরা ইচ্ছামতো ভারতে আসতে ও বেরোতে পারবে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
FDI Economy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy