Advertisement
E-Paper

জিও-র ফোন নিয়ে অভিযোগ আইডিয়ার

আইডিয়ার ম্যানেজিং ডিরেক্টর হিমাংশু কাপানিয়ার যুক্তি, জিও-র ফোনে সংস্থারই বিশেষ কিছু অ্যাপ্লিকেশন (অ্যাপ) প্রাধান্য পাবে। গ্রাহক চাইলেও অন্য অ্যাপ ব্যবহারের সুবিধা মিলবে কি না, তা স্পষ্ট নয়। যা নিরপেক্ষ নেটের ধারণার বিরোধী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৭ ০২:২০
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

রিলায়্যান্স জিও-র নতুন ফোন নিরপেক্ষ নেটের (নেট নিউট্রালিটি) নিয়ম ভাঙবে বলে অভিযোগ করল আইডিয়া। একই সঙ্গে আদিত্য বিড়লা গোষ্ঠীর সংস্থার দাবি, জিও-ফোনকে প্রতিযোগিতার মুখে ফেলতে নতুন ফোন আনবে তারা।

আইডিয়ার ম্যানেজিং ডিরেক্টর হিমাংশু কাপানিয়ার যুক্তি, জিও-র ফোনে সংস্থারই বিশেষ কিছু অ্যাপ্লিকেশন (অ্যাপ) প্রাধান্য পাবে। গ্রাহক চাইলেও অন্য অ্যাপ ব্যবহারের সুবিধা মিলবে কি না, তা স্পষ্ট নয়। যা নিরপেক্ষ নেটের ধারণার বিরোধী।

পাশাপাশি, যাঁরা মূলত নেট ব্যবহারের জন্যই ফোরজি পরিষেবা পছন্দ করেন, তাঁদের ক্ষেত্রে এই ফোন কতটা কাজে লাগবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কাপানিয়া বলেন, জিও-ফোন স্মার্ট ফোন নয়। এতে টাচস্ক্রিনও নেই। ফলে যাঁরা নিয়মিত নেট পরিষেবা নেন, তাঁদের ক্ষেত্রে এই ফোন খুব একটা কাজে আসবে না।

এ দিকে, জিও-কে টক্কর দিতে নতুন ফোন আনার পরিকল্পনা করছে আইডিয়া। কাপানিয়ার দাবি, এতে ব্যবহার করা যাবে অন্য সংস্থার সংযোগ। মিলবে সব ধরনের নেট পরিষেবা। তবে এতে ভর্তুকি দেওয়া হবে না বলে জানান তিনি। ফলে এর দাম জিও-ফোনের থেকে বেশি হবে।

Reliance Jio Idea Jio Phone রিলায়্যান্স জিও

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy