E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বাজার অস্থির, লগ্নি কমছে শেয়ারভিত্তিক মিউচুয়াল ফান্ডে

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, সীমান্ত সংঘর্ষের কারণেও লগ্নিকারীরা কিছুটা সতর্ক। তবে মিউচুয়াল ফান্ড সংস্থাগুলির সংগঠন অ্যাম্ফি-র বক্তব্য, এই অবস্থা সাময়িক।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মে ২০২৫ ০৯:১৪
শেয়ার বাজারে দোলাচল অব্যাহত।

শেয়ার বাজারে দোলাচল অব্যাহত। —প্রতীকী চিত্র।

শুল্ক যুদ্ধের জেরে শেয়ার বাজারে দোলাচল অব্যাহত। তার ফলে গত চার মাস ধরে শেয়ার ভিত্তিক মিউচুয়াল ফান্ডেও লগ্নি কমছে। বাজার মহলের খবর, মার্চের তুলনায় এপ্রিলে তা ৩.২৪% কমে হয়েছে ২৪,২৭৯ কোটি টাকা। অনেকে এই ধরনের প্রকল্প থেকে পুঁজি তুলে ঋণপত্রে খাটাচ্ছেন। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, সীমান্ত সংঘর্ষের কারণেও লগ্নিকারীরা কিছুটা সতর্ক। তবে মিউচুয়াল ফান্ড সংস্থাগুলির সংগঠন অ্যাম্ফি-র বক্তব্য, এই অবস্থা সাময়িক। এসআইপি-তে লগ্নি যথারীতি বাড়ছে।

জেএম ফিনান্সিয়াল মিউচুয়াল ফান্ডের চিফ বিজ়নেস অফিসার ময়ূখ দত্ত বলেন, ‘‘শেয়ার বাজারের অস্থিরতায় ছোট ও মাঝারি মাপের শেয়ারভিত্তিক ফান্ডগুলি সবচেয়ে মার খেয়েছে। যে কারণে সাধারণ লগ্নিকারীদের একটা অংশ টাকা তুলে নিচ্ছেন ফান্ড থেকে।’’ তবে অ্যাম্ফি-র সিইও ভি এন চালাসানির কথায়, ‘‘বাজারের এই অস্থিরতা সাময়িক। শুল্ক যুদ্ধের পরিস্থিতির উন্নতি হচ্ছে। ভারত এবং ব্রিটেন অবাধ বাণিজ্য চুক্তির কাজ শেষ করেছে। আলোচনা শুরু করেছে আমেরিকা ও চিন। ভারত-পাকিস্তান সীমান্ত সংঘর্ষ স্থিমিত হলে অস্থিরতা কাটবে। তখন ফের লগ্নি বাড়বে বলেই আমার বিশ্বাস।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Share Market Investment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy