E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বাড়ল পাটের ন্যূনতম সহায়ক মূল্য

সোমবার জুট কর্পোরেশনের (জেসিআই) চেয়ারম্যান এ কে জলি জানান, পাটের উৎপাদন খরচ বৃদ্ধির কথা মাথায় রেখে এমএসপি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৪ ০৫:১২

—প্রতীকী চিত্র।

চলতি পাটবর্ষের (২০২৪-২৫, জুলাই-জুন) জন্য পাটের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) কুইন্টাল প্রতি ২৮৫ টাকা বাড়িয়ে ৫৩৩৫ টাকা করল কেন্দ্র। জানাল, পাটজাত পণ্যের রফতানিতে জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

সোমবার জুট কর্পোরেশনের (জেসিআই) চেয়ারম্যান এ কে জলি জানান, পাটের উৎপাদন খরচ বৃদ্ধির কথা মাথায় রেখে এমএসপি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোনও বছর অতিফলন বা অন্য কারণে পাটের বাজার পড়ে গেলে চাষিরা যাতে আতঙ্কিত হয়ে বাজার দরের থেকে কম দামে পাট বিক্রি করে লোকসানের মুখে না পড়েন, তা নিশ্চিত করতেই তাঁদের থেকে এমএসপিতে ওই পণ্য কেনে কেন্দ্র। জেসিআই তা কার্যকর করে। এ দিন জেসিআইয়ের জেনারেল ম্যানেজার কল্যাণ মজুমদার জানান, ২০২৩-২৪ পাটবর্ষে ৬১৬.৭০ কোটি টাকা খরচ করে চাষিদের থেকে ১৩.১৭ লক্ষ কুইন্টাল কাঁচা পাট কিনেছেন তাঁরা।

জুট কমিশনার মলয়চন্দন চক্রবর্তীর বক্তব্য, আগের বছর ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে পাটজাত পণ্যের রফতানি কিছুটা মার খেয়েছিল। এ বছর তা বাড়াতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। খোঁজা হচ্ছে নতুন বাজার। ২০২৩-২৪ অর্থবর্ষে ভারত থেকে ২৮০৪ কোটি টাকার পাটজাত পণ্য রফতানি হয়েছে। তার আগের বছর হয়েছিল ৩৫১০ কোটির।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Jute Price Hike MSP minimum support price

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy