E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

মিটল না বাজারের প্রত্যাশা, ডিভিডেন্ড বাবদ কেন্দ্রকে ২.৬৯ লক্ষ কোটি টাকা দিল রিজার্ভ ব্যাঙ্ক

টালমাটাল আন্তর্জাতিক পরিস্থিতিতে চোখ রেখে ঝুঁকি সামলানোর আপৎকালীন ভাঁড়ারেও জোর দিয়েছে আরবিআই। তা ৬.৫০% থেকে বাড়িয়ে করেছে ৭.৫০%।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ০৭:৫৮
আরবিআই জানাল, গত অর্থবর্ষের জন্য দেওয়া হচ্ছে ২.৬৯ লক্ষ কোটি টাকা।

আরবিআই জানাল, গত অর্থবর্ষের জন্য দেওয়া হচ্ছে ২.৬৯ লক্ষ কোটি টাকা। —প্রতীকী চিত্র।

বাজারের প্রত্যাশা ছিল কেন্দ্রের ঘরে লভ্যাংশ (ডিভিডেন্ড) হিসেবে ৩-৩.৫ লক্ষ কোটি টাকা দেবে রিজ়ার্ভ ব্যাঙ্ক। কিন্তু তা শেষ পর্যন্ত হল না। শুক্রবার আরবিআই জানাল, গত অর্থবর্ষের জন্য দেওয়া হচ্ছে ২.৬৯ লক্ষ কোটি টাকা। তবে তা ২০২৩-২৪ সালের ২.১ লক্ষ কোটির তুলনায় ২৭.৫% বেশি। একাংশের দাবি, এটুকু দিতেই হত। কিন্তু টালমাটাল আন্তর্জাতিক পরিস্থিতিতে চোখ রেখে ঝুঁকি সামলানোর আপৎকালীন ভাঁড়ারেও জোর দিয়েছে আরবিআই। তা ৬.৫০% থেকে বাড়িয়ে করেছে ৭.৫০%।

এই ঝুঁকি সামলানোর ভাঁড়ার বা সিআরবি দিয়ে অতিমারি বা যুদ্ধের মতো আচমকা তৈরি হওয়া সঙ্কট, অনাদায়ি ঋণ, পড়তে থাকা সম্পদের মূল্য-সহ নানা আপৎকালীন পরিস্থিতি
সামলানো হয়। জানানো হয়েছে, আরবিআই গভর্নর সঞ্জয় মলহোত্রের নেতৃত্বে তাদের কেন্দ্রীয় পর্ষদ বৈঠকে দেশীয় ও আন্তর্জাতিক অর্থনীতির ঝুঁকি এবং সম্ভাবনা বিচার করে হিসাবের খাতা থেকে উদ্বৃত্ত ২,৬৮,৫৯০.০৭ কোটি কেন্দ্রকে দেওয়ার ও ঝুঁকির তহবিল বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

একাংশ অবশ্য মনে করাচ্ছে, ২০২৩-২৪ সালের জন্য ২.১ লক্ষ কোটি লভ্যাংশ দেওয়া নিয়ে শোরগোল পড়েছিল। মোদী সরকার শীর্ষ ব্যাঙ্কের ভাঁড়ারে হাত দিচ্ছে বলে অভিযোগ ওঠে। এ বারের লভ্যাংশ আরও বেশি। যদিও এতে সরকারের সুবিধা হবে। রাজকোষ ঘাটতি কমাতে পারবে তারা। বাজেটে বিপুল আয়কর ছাড় দেওয়ায় হওয়া বাড়তি খরচ সামলানো যাবে। সুবিধা হবে পরিকাঠামো খরচে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
RBI Dividend

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy