Advertisement
E-Paper

শেয়ারেও ধামাকা অফার মুকেশ অম্বানীর

ঠিক একই ভাবে শেয়ারহোল্ডারদের চাঙ্গা করতে বোনাস অফার দিয়ে এই বার্তাই দিতে চাইলেন মুকেশ- যাতে গ্রাহকরা আরও বেশি করে লগ্নি করেন তাঁর সংস্থার শেয়ারে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৭ ১৯:৫২
মুকেশ অন্বানী। ছবি: সংগৃহীত।

মুকেশ অন্বানী। ছবি: সংগৃহীত।

জিও-র মতো এ বার শেয়ারের ক্ষেত্রেও ধামাকা অফার আনল রিলায়্যান্স। একটা শেয়ার কিনলে আর একটা ফ্রি!

হ্যাঁ, এমনটাই ঘোষণা করেছেন সংস্থার কর্ণধার মুকেশ অম্বানী। শুক্রবার সংস্থার ৪০তম সাধারণ বৈঠকে শেয়ারহোল্ডারদের জন্য এই বোনাস অফার ঘোষণা করলেন মুকেশ। ১২ বছর আগেও এমন একটা বোনাস অফার দিয়েছিল রিলায়্যান্স। মুকেশ জানান, শেয়ারের দরের ঊর্ধ্বমুখী অবস্থান দেখে বোঝাই যাচ্ছে, প্রতি আড়াই বছরে লগ্নিকারীদের সম্পত্তি দ্বিগুণ হয়েছে। পাশাপাশি তিনি জানান, ১৯৭৭-এ সংস্থার মার্কেট ক্যাপিটালাইজেশন ছিল ১০ কোটি টাকা। এখন সেটা দাঁড়িয়েছে ৫ লক্ষ কোটি টাকায়।

আরও পড়ুন: ‘বিনা পয়সায়’ ফোর-জি ফোন, ফের জিও বিপ্লব!

গ্রাহকদের একের পর এক ধামাকা অফার দিয়ে চলেছে রিলায়্যান্স। যেমন এ দিনই ওই বৈঠকে ‘নিখরচা’য় ফোর-জি ফোন দেওয়ার কথা ঘোষণা করলেন মুকেশ। তিনি জানান, ফোনটি কিনলে প্রথমে ১৫০০ টাকা দিতে হবে। পরে পুরো টাকাটাই ফেরত পাবেন তাঁরা। অর্থাত্ গ্রাহকরা এই ফোন পাবেন এক প্রকার বিনা মূল্যেই!

জিও-র অফার এনে মোবাইল ফোনের দুনিয়ায় ঝড় তুলেছিল রিলায়্যান্স। গোটা দেশে গ্রাহকরা বিনামূল্যের সেই অফার পাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। পরে বিনামূল্যের সেই অফার তুলে নেওয়া হলেও নিরাশ করেননি গ্রাহকদের। ঠিক একই ভাবে শেয়ারহোল্ডারদের চাঙ্গা করতে বোনাস অফার দিয়ে এই বার্তাই দিতে চাইলেন মুকেশ- যাতে গ্রাহকরা আরও বেশি করে লগ্নি করেন তাঁর সংস্থার শেয়ারে।

Reliance Mukesh Ambani Share Bonus Offer

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy