Advertisement
E-Paper

শিল্প বৃদ্ধি ৭.১%, স্বস্তি খুচরো দরেও

সোমবার প্রকাশিত শিল্প বৃদ্ধি ও খুচরো মূল্যবৃদ্ধির জোড়া পরিসংখ্যান থেকে সেটাই মত অনেক বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৩৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

অর্থনীতির আকাশে কিছুটা মেঘ কাটার ইঙ্গিত।

সোমবার প্রকাশিত শিল্প বৃদ্ধি ও খুচরো মূল্যবৃদ্ধির জোড়া পরিসংখ্যান থেকে সেটাই মত অনেক বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদের। কল-কারখানার উৎপাদন এক ধাক্কায় ৮.৪% হারে বাড়ার হাত ধরে ডিসেম্বরে শিল্প বৃদ্ধি ছুঁয়েছে ৭.১%। সেন্ট্রাল স্ট্যাটিসটিক্স অফিসের পরিসংখ্যান অনুযায়ী গত ২০১৬-র ডিসেম্বরে তা ছিল ২.৪%। তবে ২০১৭-র নভেম্বরের হার অনেকটা বেশি ৮.৮% (সংশোধিত)। পাশাপাশি, আনাজ ও ফলের দাম কমায় জানুয়ারিতে খুচরো বাজারের মূল্যবৃদ্ধি কমে হয়েছে ৫.০৭%। গত বছরের জানুয়ারিতে কিন্তু তা ছিল ৩.১৭%। তবে ডিসেম্বরের হার ১৭ মাসের মধ্যে সবচেয়ে বেশি, ৫.২১%।

এই পরিস্থিতিতে শিল্পমন্ত্রী সুরেশ প্রভুর টুইট, ‘‘মেক ইন ইন্ডিয়া প্রকল্পের ফল মিলেছে। তার জেরেই কল-কারখানার উৎপাদন এতটা বাড়ায় শিল্প বৃদ্ধির হাল ফিরেছে ডিসেম্বরে।’’ শিল্প বৃদ্ধি হিসেবে কল-কারখানার উৎপাদনের গুরুত্ব ৭৭.৬৩%। পরিসংখ্যান অনুযায়ী, অর্থনীতির আর এক রুপোলি রেখা মূলধনী পণ্যের উৎপাদন ডিসেম্বরে ১৬.৪% বাড়া। এক বছর আগে তা কমেছিল ৬.২%। মূলধনী পণ্য উৎপাদনের হাল ফেরাটা লগ্নি বাড়ারই লক্ষণ বলে মনে করছেন বিশেষজ্ঞরাও। পাশাপাশি, গত মাসে খাদ্যপণ্যের খুচরো দাম বেড়েছে ৪.৭%। ডিসেম্বরে যা ছিল ৪.৯৬%।

আরও পড়ুন: ধার শোধে এখনও সেই হিমশিম শিল্প

তবে খুচরো মূল্যবৃদ্ধি জানুয়ারিতে ৫.০৭% থাকাটা উদ্বেগের বলেই মত বিশেষজ্ঞদের একাংশের। কারণ, মাঝারি মেয়াদে রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া ৪ শতাংশের লক্ষ্যমাত্রার চেয়ে এখনও তা উঁচুতে। এ নিয়ে পরপর তিন মাস তা রইল ৪ শতাংশের উপরেই। শিল্প মহলের অবশ্য মত, বিশ্বের কিছু অংশে রাজনৈতিক অনিশ্চয়তা, বাণিজ্যে রক্ষণশীল মনোভাব মাথাচাড়া দেওয়ায় ভারতের অর্থনীতির ঝুঁকি এখনও কাটেনি। মূলধনী পণ্যের উৎপাদন বৃদ্ধি ১০% ছাড়ালেও তা লগ্নি বাড়ারই ইঙ্গিত কি না, তা বলবে সময়ই।

Industry Industrial Growth Ratail Indian Economy শিল্প বৃদ্ধি খুচরো মূল্যবৃদ্ধি

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy