E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বিচার বিভাগ সম্বন্ধে বিতর্কিত মন্তব্য, প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি

অভিযোগ, সঞ্জীব মন্তব্য করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ‘বিকশিত ভারত’ গঠনের স্বপ্ন দেখছেন, তাতে বৃহত্তম বাধা দেশের বিচার ব্যবস্থা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৬
সঞ্জীব সান্যাল।

সঞ্জীব সান্যাল। —ফাইল চিত্র।

প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের সদস্য অর্থনীতিবিদ সঞ্জীব সান্যালের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করতে চেয়ে দেশের অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানিকে চিঠি দিলেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী রোহিত পাণ্ডে এবং উজ্জ্বল গৌর। প্রথম জন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক এবং দ্বিতীয় জন ওই সংগঠনের সদস্য। অভিযোগ, সঞ্জীব মন্তব্য করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ‘বিকশিত ভারত’ গঠনের স্বপ্ন দেখছেন, তাতে বৃহত্তম বাধা দেশের বিচার ব্যবস্থা।

সম্প্রতি দিল্লিতে এক কর্মসূচিতে বিচার বিভাগ সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছিলেন অর্থনীতিবিদ। সূত্রের খবর, তাতে বিভিন্ন আদালতে বছরে তিন মাসের বিরতি-সহ বিভিন্ন বিষয় ছিল। অ্যাটর্নি জেনারেলকে আইনজীবী পাণ্ডে যে চিঠি লিখেছেন তাতে বলা হয়েছে, ‘‘বিচার বিভাগের সাংবিধানিক ভূমিকা এবং আইনজীবীদের পেশাগত দায়িত্ব সম্পর্কে তাঁর (সঞ্জীব) উপলব্ধি সীমিত। দেশের জনগণ শেষ যে সমস্ত প্রতিষ্ঠানের উপরে আস্থা রেখেছেন, তার অন্যতম একটিকে দুর্বল করতে পারে এই প্রবণতা।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Narendra Modi sanjeev sanyal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy