E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

কড়া ছোট সংস্থার শেয়ার ছাড়ার নিয়ম

‘অফার ফর সেল’ অর্থাৎ বাজারে কোনও সংস্থার প্রোমোটার-সহ শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রির উপর বসানো হয়েছে সর্বোচ্চ সীমা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ০৭:৩৭
নিয়ন্ত্রণ বাড়াতে কড়া হয়েছে নিয়ন্ত্রক সেবি।

নিয়ন্ত্রণ বাড়াতে কড়া হয়েছে নিয়ন্ত্রক সেবি। —প্রতীকী চিত্র।

বাজারে ছোট-মাঝারি সংস্থার (এসএমই) প্রথম শেয়ার ছেড়ে তহবিল সংগ্রহ বা আইপিও-র ক্ষেত্রে নিয়ন্ত্রণ বাড়াতে কড়া হয়েছে নিয়ন্ত্রক সেবি। এ নিয়ে সম্প্রতি এক নির্দেশিকা জারি করেছে তারা। নতুন নিয়মে আইপিও-র জন্য সংশ্লিষ্ট সংস্থাকে লাভজনক হতে হবে। সে জন্য নির্দিষ্ট মাত্রা বেঁধে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ‘অফার ফর সেল’ অর্থাৎ বাজারে কোনও সংস্থার প্রোমোটার-সহ শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রির উপর বসানো হয়েছে সর্বোচ্চ সীমা। যাতে সংস্থার আর্থিক স্বাস্থ্য খারাপ হতে দেখলে প্রোমোটার ও অন্যান্য লগ্নিকারীরা সব অংশীদারি বেচে দায় ঝেড়ে ফেলতে না পারেন।

নিয়ন্ত্রকের দাবি, নতুন নিয়মের লক্ষ্য— এক, লগ্নিকারীদের স্বার্থ রক্ষা। দুই, ছোট-মাঝারি সংস্থাগুলি যাতে মজবুত ভিতের উপর দাঁড়িয়ে বাজার থেকে যথেষ্ট মূলধন জোগাড় করতে পারে, তার নিশ্চিত ব্যবস্থা।

সেবি জানিয়েছে, বাজারে শেয়ার ছাড়ার জন্য আগ্রহী এসএমই-গুলিকে ন্যূনতম মুনাফা করতেই হবে। যারা আইপিও-র পরিকল্পনা করবে, তাদের আগের টানা তিন বছরে সুদ, কর এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির ক্রমহ্রাসমান মূল্যের (ডেপ্রিসিয়েশন) খাতে খরচ
মেটানোর পরে কমপক্ষে ১ কোটি টাকা বার্ষিক মুনাফার হিসাব থাকা চাই। এ ছাড়া প্রোমোটার-সহ শেয়ারহোল্ডারদের প্রত্যেকে হাতে থাকা মোট শেয়ারের ৫০ শতাংশের বেশি বেচতে পারবেন না। ‘অফার ফর সেল’-এর মোট অঙ্ক হতে পারবে না সংস্থার প্রথম বার বাজারে ছাড়া মোট শেয়ারের ২০ শতাংশের বেশি।

বাকি নিয়মের মধ্যে অন্যতম, ছোট-মাঝারি সংস্থার আইপিও-তে শেয়ার কিনতে হলে কমপক্ষে দু’টি ‘লটের’ জন্য আবেদন করতে হবে লগ্নিকারীকে। অর্থাৎ একসঙ্গে ন্যূনতম সংখ্যার শেয়ার কিনতেই হবে।


এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Sebi IPO

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy