Advertisement
E-Paper

ভারতের ভর্তুকিতে নালিশ ট্রাম্পের

আমেরিকার দাবি, এ ধরনের ভর্তুকি অনৈতিক সুবিধা দিয়ে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করে। বিশেষত যেখানে মাথাপিছু আয়ের হিসেবে ভারত আর এই সুবিধা দিতে পারে না এখন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৮ ০২:২৪

রফতানিতে ভর্তুকি দেওয়া নিয়ে ভারতের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) নালিশ জানাল ট্রাম্প প্রশাসন। আমেরিকার অভিযোগ, এ দেশ রফতানিতে ৭০০ কোটি ডলারের (প্রায় ৪৬,০৬৭ কোটি টাকা) ভর্তুকি দেয়। যার আওতায় বহু কর ও ফি ‌খাতে ছাড়ের সুবিধা ভোগ করেন রফতানিকারীরা। ফলে তাঁরা বিদেশে কম দামে পণ্য বেচতে পারেন। আর তাতেই অসম প্রতিযোগিতার মুখে পড়ে মার খান মার্কিন কর্মী ও উৎপাদনকারীরা।

আমেরিকার দাবি, এ ধরনের ভর্তুকি অনৈতিক সুবিধা দিয়ে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করে। বিশেষত যেখানে মাথাপিছু আয়ের হিসেবে ভারত আর এই সুবিধা দিতে পারে না এখন। তাই ডব্লিউটিও-তে এর মীমাংসা দাবি করেছে তারা।

ভারত অবশ্য জানিয়েছে, এ নিয়ে তারা কথা বলবে আমেরিকার সঙ্গে। ব্যাখ্যা করবে নিজেদের অবস্থান। বাণিজ্য সচিব রীতা তেওটিয়ার দাবি, এ সংক্রান্ত চুক্তিতে মাথাপিছু আয় ১,০০০ ডলার ছাড়ানো উন্নয়নশীল দেশগুলিকে ওই ভর্তুকি কমাতে ৮ বছর দেওয়ার কথা বলা হয়েছিল। ভারতের ক্ষেত্রে যার হিসেব ধরা উচিত ২০১৭ সাল থেকে।

US Administration WTO export subsidy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy