E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

যৎকিঞ্চিৎ

হস্তিশাবক জন্ম নিল, মা-হাতি বাচ্চাকে নিয়ে নিরাপদে ঢুকে গেল জঙ্গলে, ট্রেনও ভোঁ দিল। ঝাড়খণ্ডের ঘটনা— পুরোটাই সম্ভব হয়েছে বনকর্মী ও রেলকর্মীদের সময়নিষ্ঠ, সুষ্ঠু যোগাযোগে।

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ০৫:৫৭

জঙ্গলের মধ্য দিয়ে রেললাইন। তার ঠিক পাশেই প্রসববেদনা-কাতর বন্য হাতিটি ছটফট করছে, দেখা গেল। বনকর্মীরা তাই রেললাইন ধরে এগিয়ে আসা মালগাড়ি দাঁড় করিয়ে দিলেন, চালক অপেক্ষা করলেন পাক্কা দু’ঘণ্টা। হস্তিশাবক জন্ম নিল, মা-হাতি বাচ্চাকে নিয়ে নিরাপদে ঢুকে গেল জঙ্গলে, ট্রেনও ভোঁ দিল। ঝাড়খণ্ডের ঘটনা— পুরোটাই সম্ভব হয়েছে বনকর্মী ও রেলকর্মীদের সময়নিষ্ঠ, সুষ্ঠু যোগাযোগে। কেজো নয়, প্রকৃত দরদি মন থেকেই আসে পূর্ণ দায়বদ্ধতা, তারও সাক্ষাৎ উদাহরণ।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Forest Departemnt Jharkhand

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy