E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

যৎকিঞ্চিৎ

এক রেলকর্মী রাতের চলন্ত ট্রেন থেকে বাইরে রেললাইনেই জঞ্জাল ফেলছেন, ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। কেন এমন করলেন, প্রশ্নে সহাস্য জবাবও তৈরি, ‘আর কোথায় ফেলব!’

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ০৬:৩৫

চলন্ত ট্রেনে ডাস্টবিন জঞ্জালে ভরে গেলে সমাধান কী? আর একটা ডাস্টবিন। ভারতীয় রেলে অবশ্য অন্য ব্যবস্থা। এক রেলকর্মী রাতের চলন্ত ট্রেন থেকে বাইরে রেললাইনেই জঞ্জাল ফেলছেন, ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। কেন এমন করলেন, প্রশ্নে সহাস্য জবাবও তৈরি, ‘আর কোথায় ফেলব!’ সত্যিই তো, রেল কি পার্ক, কুম্ভ বা তাজমহল, ভারতে সব কিছুই জনতার জন্য, জনতার দ্বারা, জনতার হাতে জঞ্জাললাঞ্ছিত হতে বলিপ্রদত্ত। মুখে শুধু রাখতে হবে অনুতাপহীন হাসি: হে ভারত, তোমায় ভালবাসি।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Dustbin Railways

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy