Advertisement
E-Paper

নিট পিজি-র পরীক্ষাকেন্দ্র কোন শহরে? চিকিৎসার স্নাতকোত্তরে ইচ্ছুক ছাত্রছাত্রীরা কী ভাবে জানবেন?

আগে থেকে শহর জানিয়ে দেওয়ার কারণ হল, দূরের শহরে পরীক্ষাকেন্দ্র হলেও পরীক্ষার্থীরা যাতে আগে থেকে ট্রেন-বাস বা বিমানের টিকিট সংরক্ষণ করতে পারেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৬ ১২:০৩

ছবি: সংগৃহীত।

চিকিৎসাবিদ্যায় স্নাতকোত্তর পড়ার প্রবেশিকা পরীক্ষা ‘নিট পিজি ২০২৬’ হবে আগামী ৩০ অগস্ট। পরীক্ষার্থীদের কোন শহরে গিয়ে পরীক্ষা দিতে হবে, সেই শহর কাছের নাকি দূরের সে ব্যাপারে জানা যাবে মঙ্গলবার। দ্য ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)-এর তরফে তেমনই জানানো হয়েছে।

চিকিৎসায় স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করার পরে স্নাতকোত্তর পড়ার প্রবেশিকার জন্য যাঁরা নাম নথিভুক্ত করিয়েছিলেন, তাঁরা মঙ্গলবার এনবিইএমএস-এর ওয়েবসাইট nbe.edu.in-এ দেখে নিতে পারবেন চিকিৎসার স্নাতকোত্তর বিভাগের সিটি ইন্টিমেশন স্লিপ। তাতেই পরীক্ষার্থী জেনে নিতে পারবেন কোন শহরে পড়েছে তাঁর পরীক্ষাকেন্দ্র। তবে পরীক্ষাকেন্দ্রের সম্পূর্ণ ঠিকানা জানানো হবে না এখনই। পরীক্ষাকেন্দ্রের ব্যাপারে সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে নিট পিজি ২০২৬-এর অ্যাডমিট কার্ডে। যা আগামী ২৭ অগস্ট হাতে পাবেন পরীক্ষার্থীরা।

আগে থেকে শহর জানিয়ে দেওয়ার কারণ হল, দূরের শহরে পরীক্ষাকেন্দ্র হলেও পরীক্ষার্থীরা যাতে আগে থেকে ট্রেন-বাস বা বিমানের টিকিট সংরক্ষণ করতে পারেন। কিন্তু কেন্দ্রের নাম নিরাপত্তার খাতিরেই উল্লেখ করা হয় না।

৩০ অগস্ট কম্পিউটার বেসড টেস্ট হবে পরীক্ষার্থীদের। সাড়ে তিন ঘণ্টার পরীক্ষায় প্রশ্নপত্রে থাকবে ১৮০টি প্রশ্ন।

NEET PG NEET NBEMS

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy