Advertisement
E-Paper

ভারতের প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রে সুযোগ শিক্ষানবিশীর, মিলবে ‘বেতন’ও! কারা আবেদন করতে পারবেন?

সরকারি বিজ্ঞপ্তির বয়ান অনুযায়ী, মোট ৮টি পদে শিক্ষানবিশীর সুযোগ দেওয়া হবে। সবেতন শিক্ষানবিশীর জন্য আবেদনের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৬ ১৪:৫৭

ছবি: সংগৃহীত।

দেশের তরুণ গবেষক ও পড়ুয়াদের সবেতন শিক্ষানবিশীর সুযোগ দিচ্ছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও। ওই সংস্থার অধীনস্থ গ্বালিয়রের ‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্ট’ দেশের স্নাতক এবং স্নাতকোত্তর পড়ুয়াদের জন্য ছ’মাসের শিক্ষানবিশীর একটি সুযোগ করে দিয়েছে। যে শিক্ষানবিশী করার জন্য বেতনও পাবেন পড়ুয়ারা।

ওই সবেতন শিক্ষানবিশীর জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ওই ইন্টার্নশিপের জন্য কারা আবেদন করতে পারবেন, তা বলে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৮টি পদে পড়ুয়াদের শিক্ষানবিশীর সুযোগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে যে ৮টি পদের উল্লেখ করা হয়েছে, সেগুলি হল—

বায়োলজিক্যাল সায়েন্সেস (৩টি পদ): বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, টক্সিকোলজি বা ইমিউনোলজিতে এম.এসসি (তৃতীয় বা চতুর্থ সেমিস্টার) অথবা বি.টেক (সপ্তম বা অষ্টম সেমিস্টার) পাঠরত পড়ুয়ারা আবেদন করতে পারবেন।

কেমিক্যাল সায়েন্সেস (৩টি পদ): অর্গ্যানিক, ইনঅর্গ্যানিক বা অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে এম.এসসি (তৃতীয় বা চতুর্থ সেমিস্টার) পাঠরত পড়ুয়ারা আবেদন করতে পারবেন।

ইঞ্জিনিয়ারিং (২টি পদ): ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্সে বি.ই বা বি.টেক (সপ্তম বা অষ্টম সেমিস্টার) পাঠরতরা আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

শিক্ষানবিশীর মেয়াদ সর্বনিম্ন ৬ মাস, যা শুরু হবে আগামী বছরের ১ জানুয়ারি থেকে। নির্বাচিত ইন্টার্ন বা শিক্ষানবিশেরা প্রতি মাসে ৫,০০০ টাকা নির্দিষ্ট স্টাইপেন্ড বা ভাতা পাবেন। এই অর্থ দু’টি সমান কিস্তিতে প্রদান করা হবে—প্রথম তিন মাস পর ১৫,০০০ টাকা এবং বাকি ৬ মাস পূর্ণ হওয়ার পর ১৫,০০০ টাকা। তবে প্রার্থীরা থাকা বা খাওয়ার কোনও সুবিধা পাবেন না।

আগ্রহী প্রার্থীরা ইমেল বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদনের ফর্ম পাঠাতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৪ নভেম্বর। নির্বাচিত প্রার্থীদের তালিকা ১ ডিসেম্বর প্রকাশ করা হবে। আবেদনের বিশদ, যোগ্যতা সংক্রান্ত তথ্য ও শর্তাবলী জানতে ডিআরডিও অফিসিয়াল ওয়েবসাইট drdo.gov.in দেখতে হবে।

Student Internship DRDO

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy