Advertisement
E-Paper

জম্মু-দিল্লি রাজধানী এক্সপ্রেসে বোমাতঙ্ক

জম্মু থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে বোমাতঙ্ক ছড়াল রবিবার রাতে। পঞ্জাবের পাঠানকোট ক্যান্টনমেন্ট স্টেশনে দিল্লিগামী ওই ট্রেনটিতে তল্লাশি চালিযে যদিও কিছুই মেলেনি। রেল জানিয়েছে, ওই ট্রেনে মোট ৯৫০ জন যাত্রী ছিলেন। ট্রেনে বোমা রাখা আছে, গোপন সূত্রে সেই খবর পেয়ে পাঠানকোট পুলিশকে প্রথমে সতর্ক করে জম্মু-কাশ্মীর পুলিশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৪ ১০:৪৬

জম্মু থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে বোমাতঙ্ক ছড়াল রবিবার রাতে। পঞ্জাবের পাঠানকোট ক্যান্টনমেন্ট স্টেশনে দিল্লিগামী ওই ট্রেনটিতে তল্লাশি চালিযে যদিও কিছুই মেলেনি।

রেল জানিয়েছে, ওই ট্রেনে মোট ৯৫০ জন যাত্রী ছিলেন। ট্রেনে বোমা রাখা আছে, গোপন সূত্রে সেই খবর পেয়ে পাঠানকোট পুলিশকে প্রথমে সতর্ক করে জম্মু-কাশ্মীর পুলিশ। পুলিশ সঙ্গে সঙ্গে পাঠানকোট স্টেশনের সুপারকে ঘটনার কথা জানায়। তখন রাত সাড়ে ন’টা। রাজধানী এক্সপ্রেস পাঠানকোট স্টেশনে থামা মাত্রই তল্লাশি শুরু করে পুলিশ ও আরপিএফ জওয়ানরা। পুলিশ জানিয়েছে, তাদের কাছে খবর আসে রাজধানী এক্সপ্রেসের কোনও একটি কামরায় বোমা রয়েছে। তাই আগে থেকেই পাঠানকোট স্টেশনে হাজির ছিলেন তারা। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে চিরুনি তল্লাশি চালানো হয় ট্রেনে। পাঠানকোটের এসএসপি রাকেশ কৌশল এবং আরও তিন পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছন। তবে ট্রেন থেকে সন্দেহজনক কোনও বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছেন রাকেশ।

বিষয়টি আরও ভাল ভাবে খতিয়ে দেখতে সেনাবাহিনীর সাহায্যও নেওয়া হয়। জওয়ানরাও ট্রেনের প্রতিটি কামরায় তল্লাশি চালান। কিন্তু তাতে কোনও সন্দেহজনক বস্তু মেলেনি। এর পর সকাল সাড়ে চারটে নাগাদ ট্রেনটি ফের দিল্লির উদ্দেশে রওনা হয়।

bomb scare jammu-delhi rajdhani express pathankot national news online national news Rajdhani Express Bomb threat Jammu-Delhi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy