Advertisement
E-Paper

সিটিসি বাসে আগুন, আতঙ্কে যাত্রীরা

তেলের ট্যাঙ্ক ফুটো হয়ে আগুন লাগল ধর্মতলা থেকে গাদিয়াড়াগামী একটি সিটিসি বাসে। বুধবার, বিকেল পৌনে চারটে নাগাদ হাওড়া-কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধর্মতলা থেকে গাদিয়াড়ার পথে প্রথমে তেলের ট্যাঙ্ক ফুটো হয়ে ধোঁয়া বেরোতে থাকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৫ ১৮:৪৩

তেলের ট্যাঙ্ক ফুটো হয়ে আগুন লাগল ধর্মতলা থেকে গাদিয়াড়াগামী একটি সিটিসি বাসে। বুধবার, বিকেল পৌনে চারটে নাগাদ হাওড়া-কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধর্মতলা থেকে গাদিয়াড়ার পথে প্রথমে তেলের ট্যাঙ্ক ফুটো হয়ে ধোঁয়া বেরোতে থাকে। তার পর নিমেষের মধ্যে আগুন লেগে যায় বাসে। বিপদ বুঝে পালিয়ে যান বাসচালক। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে আসেন বাস থেকে। এই ঘটনায় কেউই আহত হননি।

খবর দেওয়া হয় দমকলে। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলের পাশে একটি পেট্রল পাম্প থাকলেও আগুন না ছড়িয়ে পড়ায় বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

fire bus ctc dharmatala gadiara kona expressway howrah panicked bus passenger latest kolkata road accident howrah kona expressway accident ctc bus accident ctc bus caught fire

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy