Advertisement
E-Paper

ফল বেরোল আইএসসি এবং আইসিএসই-র, সেরা কলকাতার ছাত্র

আইএসসি এবং আইসিএসই পরীক্ষায় এ বছর বাজিমাত করল রাজ্য। দু’টি পরীক্ষাতে পাশের হার যথাক্রমে ৯৬.২৮ এবং ৯৮.৪৯ শতাংশ। আইএসসি-তে কলকাতার বিবেকানন্দ মিশনের ছাত্র অর্ক চট্টোপাধ্যায় পেয়েছেন ৯৯.৭৫ শতাংশ। গত পাঁচ বছরে এটাই সর্বোচ্চ নম্বর। মেধা তালিকাতে দেখা গিয়েছে, তিনি প্রথম হয়েছেন। এত দিন পর্যন্ত আইএসসি-তে গাজিয়াবাদের হোলি চাইল্ড স্কুলের ছাত্র রুপল গোয়েল ছিলেন সেরা। তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৯৯ শতাংশ। এ দিন সেই রেকর্ড ভাঙলেন অর্ক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০১৫ ১৪:০২

আইএসসি এবং আইসিএসই পরীক্ষায় এ বছর বাজিমাত করল রাজ্য। দু’টি পরীক্ষাতে পাশের হার যথাক্রমে ৯৬.২৮ এবং ৯৮.৪৯ শতাংশ। আইএসসি-তে কলকাতার বিবেকানন্দ মিশনের ছাত্র অর্ক চট্টোপাধ্যায় পেয়েছেন ৯৯.৭৫ শতাংশ। গত পাঁচ বছরে এটাই সর্বোচ্চ নম্বর। মেধা তালিকাতে দেখা গিয়েছে, তিনি প্রথম হয়েছেন। এত দিন পর্যন্ত আইএসসি-তে গাজিয়াবাদের হোলি চাইল্ড স্কুলের ছাত্র রুপল গোয়েল ছিলেন সেরা। তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৯৯ শতাংশ। এ দিন সেই রেকর্ড ভাঙলেন অর্ক।

ফল জানার পরই উচ্ছ্বসিত অর্ক বলেন, “প্রথমে বিশ্বাসই করতে পারিনি। দ্বিতীয় বার ওয়েবসাইটে নিজের ফল ভাল ভাবে যাচাই করেছি।” দিনে ৯-১০ ঘণ্টা করে পড়াশোনা করতেন। এমনকী, পরীক্ষার প্রস্তুতিতে বিশেষ কোনও কোচিংও নেননি বলে জানিয়েছেন তিনি।

অন্য দিকে, আইসিএসই-তে ৯৯.২০ শতাংশ করে নম্বর পেয়েছেন তিন জন। তাঁদের মধ্যে কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সৌগত চৌধুরীও রয়েছেন। বাকি দু’জন হলেন হর্ষদ পটবর্ধন এবং তেসন তপন সাঁধু। হর্ষদ ও তেসন মুম্বইয়ের সেন্ট মেরি স্কুলের ছাত্র। গত পাঁচ বছরের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে এই পরীক্ষার ফলও।

এ বছর গোটা দেশে আইএসসি পরীক্ষা দিয়েছিলেন মোট ৭১ হাজার ১৪১ জন। আইসিএসই-র পরীক্ষার্থী সংখ্যা ছিল ১ লক্ষ ৫৯ হাজার ৭৩৮। পশ্চিমবঙ্গ থেকে আইএসসি-তে ২১২টি এবং আইএসসিই-তে ৩১৯টি স্কুলের পড়ুয়ারা পরীক্ষা দিয়েছিলেন। প্রথমটিতে ছাত্রীদের পাশের হার ৯৭.২৪ ও ছাত্রদের ৯৪.২৯ শতাংশ। অন্যটিতে ছাত্রীদের পাশের হার ৯৮.৫৪ শতাংশ, যেখানে ছাত্রদের পাশের হার ৯৭.৮৬ শতাংশ। গোটা দেশেও একই চিত্র দেখা গিয়েছে। আইএসসি-তে ছাত্রীদের পাশের হার ৯৭.৪৯ শতাংশ এবং ছাত্রদের ৯৫.২৭ শতাংশ। আইএসসিই-তে ছাত্রীদের পাশের হার ৯৮.৯৫ শতাংশ এবং ছাত্রদের ৯৮.১২ শতাংশ। এমনকী, অকৃতকার্যের হারও ছাত্রদের বেশি।

ISC ICSE result

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy