Advertisement
E-Paper

খুঁটিমারির জঙ্গলে মিলল নিঁখোজ বিজেপি কর্মীর দেহ

দু’দিন ধরে নিঁখোজ ছিলেন ধূপগুড়ির এক বিজেপি কর্মী। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে প্রায় সাত কিলোমিটার দূরে খুঁটিমারি জঙ্গলে তাঁর দেহ খুঁজে পেলেন বনকর্মীরা। নিহতের নাম ভবতোষ সরকার (৪৭)। তাঁর বাড়ি ধূপগুড়ি পুর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে। তাঁকে খুন করা হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ জানানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৫ ১৬:৩৪

দু’দিন ধরে নিঁখোজ ছিলেন ধূপগুড়ির এক বিজেপি কর্মী। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে প্রায় সাত কিলোমিটার দূরে খুঁটিমারি জঙ্গলে তাঁর দেহ খুঁজে পেলেন বনকর্মীরা। নিহতের নাম ভবতোষ সরকার (৪৭)। তাঁর বাড়ি ধূপগুড়ি পুর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে। তাঁকে খুন করা হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ জানানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত সোমবার বিকেলে বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন পেশায় ব্যবসায়ী ভবতোষবাবু। এর পরে স্থানীয় এক গ্যারাজে সাইকেল রেখে তিনি এক ব্যক্তির মোটরবাইকে চাপেন। তার পর আর ফিরে আসেননি। ওই দিন সন্ধ্যার দিকে জঙ্গলে টহলরত বনকর্মীদের নজরে আসে তাঁর দেহ। শরীরের বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। দেহ উদ্ধার করে বানারহাট থানায় নিয়ে যাওয়া হয়। বুধবার তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় বিজেপি কর্মী হিসেবে ভবতোষবাবুর পরিচিতি রয়েছে। রেজিস্ট্রি অফিসে স্ট্যাম্প কেনা-বেচার পাশাপাশি তিনি সুদেও টাকা খাটাতেন বলে তাঁদের দাবি। বিজেপি যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে। যে হেতু সুদের কারবারে জড়িয়ে ছিলেন ভবতোষবাবু, সেই কারণে কোনও পুরনো আক্রোশ থেকে তাঁকে হত্যা করা হয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

khutimari forest bjp worker missing bjp workers deadbody dhupguri murder north bengal news

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy