Advertisement
E-Paper

পঞ্চসায়রে পুলিশের বাড়িতে চুরি

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৪ ২০:২৮

পুলিশের বাড়িতেই চোরের হানা। বৃহস্পতিবার পঞ্চসায়র থানার নয়াবাদ এলাকায় কড়েয়া থানার এক সাব ইনসপেক্টর অঞ্জন সেনের বাড়িতে ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সাব ইনসপেক্টর কয়েক দিনের ছুটি নিয়ে মায়ের চিকিৎসার জন্য বাইরে গিয়েছিলেন। বাড়ি দেখভালের দায়িত্বে ছিলেন এক জন কেয়ারটেকার। এই দিন সকালে খবরের কাগজ দিতে এসে কাগজবিক্রেতা দেখতে পান দরজার তালা ভাঙা। ঘর লন্ডভন্ড। আলমারি খোলা। বিছানা এলোমেলো হয়ে রয়েছে। এর পর ওই কাগজবিক্রেতা পড়শিদের খবর দেন। পড়শিরাই অঞ্জনবাবুর মোবাইলে ফোন করে চুরির ঘটনা জানান।

প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, বাড়ি ফাঁকার সুযোগে কাজ হাসিল করে দুষ্কৃতীরা। এ দিকে খোদ পুলিশের বাড়িতে চোরের হানা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে নয়াবাদ এলাকায়। প্রশ্ন উঠেছে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

police thief panchasayar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy