Advertisement
E-Paper

রাতের শহরে ফের গণধষর্ণের অভিযোগ

রাতের কলকাতায় ফের ধষর্ণের অভিযোগ। এ বার হেস্টিংস থানা এলাকার একটি ঝুপড়িতে। পুলিশ জানায়, রবিবার রাতে অভিযোগকারিণী ওই মহিলাকে জোর করে ট্যাক্সিতে তুলে নিয়ে যায় মনোজ নাথ নামের এক ব্যক্তি। হেস্টিংস থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি ঝোপের মধ্যে নিয়ে গিয়ে মনোজ-সহ বেশ কয়েক জন মিলে তাঁকে ধষর্ণ করে বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০১৪ ১৩:৫৪

রাতের কলকাতায় ফের ধষর্ণের অভিযোগ। এ বার হেস্টিংস থানা এলাকার একটি ঝুপড়িতে। পুলিশ জানায়, রবিবার রাতে অভিযোগকারিণী ওই মহিলাকে জোর করে ট্যাক্সিতে তুলে নিয়ে যায় মনোজ নাথ নামের এক ব্যক্তি। হেস্টিংস থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি ঝোপের মধ্যে নিয়ে গিয়ে মনোজ-সহ বেশ কয়েক জন মিলে তাঁকে ধষর্ণ করে বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে ওই মহিলা হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মনোজকে গ্রেফতার করে পুলিশ। জেরায় অভিযুক্ত জানিয়েছে, জোর করে তুলে নিয়ে যাওয়া হয়নি। ওই মহিলা তার সঙ্গে স্বেচ্ছায় গিয়েছিল। যে ট্যাক্সি করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ, সেটিতে কত জন ছিল সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। অভিযোগকারিণীর গোপন জবানবন্দি নিতে আদালতের কাছে আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।

rape hastings

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy