Advertisement
E-Paper

নাটক থেকে সিনেমা

নাটক থেকে সিনেমা হওয়ার সংখ্যাটা বাংলায় নেহাত কম নয়। সেই তালিকায় আবার একটি! শৈলেশ গুহ নিয়োগীর নাটক ‘ফাঁস’-এর কাহিনি নিয়ে একই নামে একটি সিনেমা পরদায় আসতে চলেছে বৈশাখের পয়লায়।

দেবশঙ্কর মুখোপাধ্যায়

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৭ ০০:০০
‘ফাঁস’ ছবিতে গৌতম

‘ফাঁস’ ছবিতে গৌতম

নাটক থেকে সিনেমা হওয়ার সংখ্যাটা বাংলায় নেহাত কম নয়। সেই তালিকায় আবার একটি! শৈলেশ গুহ নিয়োগীর নাটক ‘ফাঁস’-এর কাহিনি নিয়ে একই নামে একটি সিনেমা পরদায় আসতে চলেছে বৈশাখের পয়লায়। কাহিনির নায়ক ডেপুটি পুলিশ অফিসার অরিন্দম সেন। তার ভূমিকায় অভিনয় করবেন যিনি, তাঁর পরিচিতি যত না পরদায়, তার চেয়ে ঢের বেশি মঞ্চে। তিনি গৌতম হালদার। এই মুহূর্তে খান তেরো নাটকে তিনি প্রধান চরিত্রে। সদ্য ক’টি সিনেমাতেও দেখা গেল তাঁকে। এবার একেবারে নায়কের ভূমিকায়। তাঁর ছবি-জীবনে এমন ঘটনা মাত্র দ্বিতীয়বার। এর আগে দ্বিভাষী ছবি একমাত্র ‘ইম্যাজিনারি লাইন’-এই তাঁকে নায়ক হিসেবে পাওয়া গেছে। পুরোপুরি কমেডি এই ছবির গল্প দুটি গ্রেফতারিকে ঘিরে। ডেপুটি পুলিশ সুপার অরিন্দম সেনের কাছে ওপরমহল থেকে নির্দেশ আসে বিখ্যাত ফিল্মস্টার নবীনকুমার ও আন্তর্জাতিক স্তরের স্মাগলার সোনালি রায়কে গ্রেপ্তার করার। অথচ যথেষ্ট প্রমাণাভাবে গ্রেফতারি যায় থমকে। শেষমেশ তথ্য যখন ‘ফাঁস’ হয়, উঠে আসে চাঞ্চল্যকর একটি তথ্য। রাজা মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে অভিনয়ে আরও আছেন মৌবনী সরকার, দীপঙ্কর দে, শুভাশিস মুখোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, অভিষেক চট্টোপাধ্যায়।

Drama Movie

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy