Advertisement
E-Paper

হাসপাতালে ভর্তি পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়

প্রবল জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। প্রায় এক সপ্তাহ আগে ১০৫ জ্বর নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অগ্নিদেব।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জুন ২০১৬ ১২:৫১
পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুকের সৌজন্যে।

পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুকের সৌজন্যে।

প্রবল জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। প্রায় এক সপ্তাহ আগে ১০৫ জ্বর নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অগ্নিদেব। চিকিৎসকরা জানিয়েছেন, আগের থেকে উন্নতি হলেও এখনও সম্পূর্ণ সুস্থ নন তিনি। আরও কিছু দিন তাঁকে নজরদারিতে রাখা হবে বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। তবে কী কারণে তাঁর অবস্থার এতটা অবনতি হল তা নিয়ে দ্বিধায় চিকিৎসকরা। এমনকী, ভাইরাল ফিভারের লক্ষণও ছিল না তাঁর।

আরও পড়ুন: দীপিকা পাড়ুকোন সম্পর্কে কয়েকটি অজানা তথ্য

সূত্রের খবর, প্রয়োজনীয় যাবতীয় টেস্ট হওয়ার পরও তেমন কোনও জটিলতা পাওয়া যায়নি অগ্নিদেববাবুর শরীরে। তবে চিকিৎসকরা মনে করছেন ব্যাকটেরিয়ার সংক্রমণ এই জ্বরের জন্য দায়ী হতে পারে।

ইতিমধ্যেই তাঁকে দেখতে হাসপাতালে ভিড় জমিয়েছেন তাঁর বন্ধু-বান্ধব এবং টলি-পাড়ার কলা-কুশলীরা। কবে তিনি সুস্থ হয়ে বাড়ি যাবেন এখন শুধু তারই অপেক্ষা।

‘মাই ওউন চ্যানেল’। ফেসবুকে এই ছবি পোস্ট করে লিখলেন খোদ অগ্নিদেব।

Kolkata Entertainment Tollywood Director Agnidev Chatterjee

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy