Advertisement
E-Paper

অস্ট্রিয়ায় গিয়ে রোগা হলেন আলিয়া!

প্রায় এক বছর হয়ে গেল আলিয়া ভট্টের কোনও ছবি মুক্তি পায়নি। তা হলে কি ছুটিতে আছেন নায়িকা? না! তা তো নয়। বিভিন্ন অনুষ্ঠানে তো ঠিক হাজিরা দিচ্ছেন তিনি। তবে এই অবসরে আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন মহেশ-কন্যা। তা কী জানেন?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১৩:১১
ছবি: এএফপি।

ছবি: এএফপি।

প্রায় এক বছর হয়ে গেল আলিয়া ভট্টের কোনও ছবি মুক্তি পায়নি। তা হলে কি ছুটিতে আছেন নায়িকা? না! তা তো নয়। বিভিন্ন অনুষ্ঠানে তো ঠিক হাজিরা দিচ্ছেন তিনি। তবে এই অবসরে আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন মহেশ-কন্যা। তা কী জানেন? ওজন কমিয়ে আরও ঝরঝরে হয়েছেন আলিয়া। তাই মেজাজ এখন বেশ ফুরফুরে।

এমনিতেই বেশ হালকাই গড়ন তাঁর। মাত্র ২২ বছরেই ইন্ডাস্ট্রিতে বেশ নাম কুড়িয়েছেন তিনি। কিন্তু হঠাত্ই রোগা হওয়ার ইচ্ছে কেন হল তাঁর? আসন্ন কোনও চরিত্রের জন্য কি চেহারার বদল প্রয়োজন? সে সম্ভবনার কথা উড়িয়েই দিলেন নায়িকা। তাঁর কথায়, ‘‘রোগা হওয়ার পর ড্রেসগুলো আমায় আরও ভাল মানাচ্ছে। তবে কেউ কেউ বলছেন, এত রোগা হয়েছি, যে মাঝে মাঝে চিন্তা হচ্ছে শরীর খারাপ না হয়ে যায়!’’

বলিউডে এও শোনা যাচ্ছে, সম্প্রতি অস্ট্রিয়ায় বেড়াতে গিয়ে নিজেকে ‘ডিটক্সিফাই’ করেছেন আলিয়া। বেড়াতে গিয়েও এত স্বাস্থ্য সচেতন নায়িকা! আলিয়া বললেন, ‘‘সাধারণত ছুটি মানেই খাওয়া-দাওয়া। তবে আমি একটু স্বাস্থ্যকর ছুটি কাটালাম। আমি এমন ছুটি আরও কাটাতে চাই।’’ সব মিলিয়ে রোগা হওয়ার আনন্দে মজে রয়েছেন আলিয়া।

Alia Bhatt weight loss bollywood film cinema austria

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy