Advertisement
E-Paper

ভূত হয়ে সূর্যকে তাড়া করছেন অনুষ্কা

বলিউডে ফের ভূতের আগমন। অমল পালেকরের ‘পহেলি’ জুড়েই ছিল কিষনলালরূপী ভূত শাহরুখ খানের আনাগোনা। এ বার ভূত হয়ে পর্দায় দাপিয়ে বেড়াবেন অনুষ্কা শর্মা। অনশাই লালের ফিল্ম ‘ফিলৌরি’তে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৭ ১০:১৪
ভূতবেশী অনুষ্কা। ছবি: সংগৃহীত।

ভূতবেশী অনুষ্কা। ছবি: সংগৃহীত।

বলিউডে ফের ভূতের আগমন। অমল পালেকরের ‘পহেলি’ জুড়েই ছিল কিষনলালরূপী ভূত শাহরুখ খানের আনাগোনা। এ বার ভূত হয়ে পর্দায় দাপিয়ে বেড়াবেন অনুষ্কা শর্মা। অনশাই লালের ফিল্ম ‘ফিলৌরি’তে।

প্রথম বার পরিচালকের টুপি মাথায় পরা অনশাই জানিয়েছেন, ‘ফিলৌরি’তে অনুষ্কার কাণ্ডকারখানা দেখে ভয়ের চেয়ে হাসিই পাবে বেশি। তবে ভৌতিক ব্যাপারস্যাপার ঘটলেও এটি কিন্তু ভূতের সিনেমা নয়। বরং পরিচালক জানিয়েছেন, এতে খানিকটা জাদুবাস্তবতার ছোঁয়া রয়েছে।

আরও পড়ুন

‘ফিয়ারলেস নাদিয়া’ নন, তিনি মিস জুলিয়া, দাবি কঙ্গনার

অনুষ্কা ছাড়াও ‘লাইফ অব পাই’-এর পাই পটেল থুড়ি সূর্য শর্মাকে প্রথমবার দেখা যাবে হিন্দি ফিল্মে। এর আগে আমেরিকান টেলি-সিরিজ ‘হোমল্যান্ডে’ নজর কেড়েছিলেন সূর্য। এর পর সটান ঢুকে পড়েছেন ‘ফিলৌরি’তে। গত তিন বছরে ধরে এই ফিল্মের কাজ চলছে। আর ‘এনএইচ১০’-এর পর নিজের দ্বিতীয় প্রযোজনায় বেশ আঁটঘাট বেঁধে ময়দানে নেমে পড়েছেন অনুষ্কা স্বয়ং। ভাই করনেশের সঙ্গে মিলে তাঁদের প্রোডাকশন হাউসের সঙ্গে প্রযোজনায় রয়েছে ফক্স স্টার স্টুডিও। অনুষ্কা-সূর্য ছাড়াও ‘উড়তা পঞ্জাবে’র দিলজিৎ দুসাঞ্জকে দেখা যাবে ‘ফিলৌরি’তে।

এ ভাবেই সূর্যকে তাড়া করে বেড়াচ্ছেন অনুষ্কা। ছবি: সংগৃহীত।

ফিল্মে মেহরিন পিরজাদার সঙ্গে বিয়ের আগে ‘শাপমুক্ত’ হতে একটি গাছের সঙ্গে গাঁটছড়া বাঁধতে হয় সূর্যকে। সে গাছেই বাসা বেঁধেছিল অনুষ্কার ভূত। তা সেই ‘বিয়ে’র পর অনুষ্কা দাবি জানান, গাছের সঙ্গে নয়, তাঁর সঙ্গেই বিয়ে হয়েছে সূর্যের। এর পর থেকে সূর্য যেখানেই যান সেখানেই হাজির অনুষ্কার ভূত। ভয়ে কাঁটা সূর্যের জীবনে রীতিমতো হানা দিতে থাকে সে। এর পর কী হল? তা জানার জন্য আপাতত অপেক্ষা ২৪ মার্চ পর্যন্ত। সে দিনই ফের দেখা যাবে ভূতবেশী অনুষ্কাকে।

আরও পড়ুন

জন্মদিনে রাজকে কী গিফট দিলেন শুভশ্রী?

Phillauri Anushka Sharma Suraj Sharma Ghost Movie

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy