সাদা কালো ফ্রেম। দু’পাশে দুই খুদের মাঝে বসে এক মহিলা। তাঁর ফ্যাশন স্টেটমেন্ট নজর কাড়ছে সকলের। কিন্তু ছবিটি দেখে কাউকে কি চিনতে পারছেন?
আপনার জন্য প্রথম ক্লু। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এ সময়ের এক বিখ্যাত অভিনেত্রী। ছবিতে তিনিও রয়েছেন।
চিনতে পারলেন? উত্তরটা না হলে পড়ে দেখুন আপনার দ্বিতীয় ক্লু।
এই ছবির মাঝে বসা মহিলাও এক নামজাদা অভিনেত্রী। এ বার হয়তো পরিচিত লাগছে ছবিটা।
আরও পড়ুন, প্রকাশ্যে এল রাজ-শুভশ্রীর বিয়ের কার্ড
ঠিকই ধরেছেন। ছবিটিতে মাঝে বসা মহিলা হলেন অভিনেত্রী মুনমুন সেন। তাঁর বাঁদিকে রয়েছে কন্যা রাইমা সেন। তিনিই সম্প্রতি এ ছবি শেয়ার করেছেন সোশ্যাল ওয়ালে। ক্যাপশনে লিখেছেন, ‘ফাউন্ড দিস…’। হ্যাশট্যাগ দিয়ে লেখেন, মেমরিস, থ্রোব্যাকস, আর্কাইভস।
পুরনো ছবি হঠাত্ খুঁজে পেয়ে খুশি অভিনেত্রী। আর তা শেয়ার করেছেন তাঁর অনুরাগীদের সঙ্গেও। কিন্তু ছবির আর এক খুদে কি তাঁর বোন রিয়া সেন? না! তা খোলসা করেননি। তবে সেনদের পারিবারিক পুরনো ছবিটি দেখে খুশি দর্শক।
Found this....#memories #throwbacks #archives pic.twitter.com/kol6ZzAmeN
— raima sen (@raimasen) April 29, 2018