Advertisement
E-Paper

ভাগ্যিস প্লাস্টিক সার্জারিটা করাননি!

অভিনয়ের মাধ্যমে বলিউডে ছড়ি ঘোরাচ্ছেন দীপিকা পাড়ুকোন। কখনও রণবীর কপূর আবার কখনও বা রণবীর সিংহের সঙ্গে তাঁর সম্পর্ক টক অফ দ্য টাউন। কিন্তু জানেন কি দীপিকাকে প্লাস্টিক সার্জারি করার পরামর্শ দিয়েছিলেন তাঁরই এক শুভাকাঙ্খী?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৫ ১৬:২৭

অভিনয়ের মাধ্যমে বলিউডে ছড়ি ঘোরাচ্ছেন দীপিকা পাড়ুকোন। কখনও রণবীর কপূর আবার কখনও বা রণবীর সিংহের সঙ্গে তাঁর সম্পর্ক টক অফ দ্য টাউন। কিন্তু জানেন কি দীপিকাকে প্লাস্টিক সার্জারি করার পরামর্শ দিয়েছিলেন তাঁরই এক শুভাকাঙ্খী? কেরিয়ারের শীর্ষে পৌঁছে এ কথা জানিয়েছেন নায়িকা নিজেই।

ঘটনাটি ঠিক কী ঘটেছিল?

দীপিকা জানিয়েছেন, তখন শাহরুখ খানের সঙ্গে ‘ওম শান্তি ওম’ করার কথা পাকা হয়ে গিয়েছে। দিন কয়েক পরেই শুটিং শুরু হওয়ার কথা। বলিউডে তখন তিনি একেবারেই নতুন মুখ। সে সময় ইন্ডাস্ট্রিতে তাঁর এক বন্ধু তাঁকে প্লাস্টিক সার্জারি করার পরামর্শ দিয়েছিলেন। তাতে নাকি নায়িকা আরও সুন্দরী হয়ে উঠতেন। কিন্তু দীপিকা তাঁর কথায় ভরসা পাননি। তাই কোনওরকম অপারেশন করাতে রাজি হননি তিনি। দীপিকার মুখে এ কথা শুনে বলিউডের একটা বড় অংশ এখন বলছেন, ভাগ্যিস তিনি রাজি হননি! কারণ সে সময় প্লাস্টিক সার্জারি করালে নষ্ট হয়ে যেত দীপিকার স্বাভাবিক সৌন্দর্য।

তবে কেরিয়ারের শুরুর দিকে সবচেয়ে ভাল পরামর্শ দিয়েছিলেন দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন। দীপিকার কথায়, ‘‘বাবা বলেছিলেন কাজের প্রতি প্যাশন রাখো। আর যেটাই করবে সেটা ভালবেসে কর।’’

Deepika Padukone Plastic Surgery bollywood film cinema

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy