Advertisement
E-Paper

জয়ের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের পর কেমন আছেন সায়ন্তিকা?

বস্তুত, জয়-পর্ব এখন সায়ন্তিকার জীবনে অতীত। তাঁর কথায়, ‘‘আমি ভাল আছি।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৮ ১৫:৩৫
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ছবি: টুইটারের সৌজন্যে।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ছবি: টুইটারের সৌজন্যে।

দীর্ঘ দিনের প্রেমিক জয় মুখোপাধ্যায়ের সঙ্গে সু-সম্পর্ক এখন সায়ন্তিকার জীবনে অতীত। বরং অভিনেত্রীর ওপর হামলার অভিযোগে দিন দু’য়েক আগেই জয়কে গ্রেফতার করেছিল পুলিশ। জয়ের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের পর এখন কেমন আছেন সায়ন্তিকা?

বস্তুত, জয়-পর্ব এখন সায়ন্তিকার জীবনে অতীত। তাঁর কথায়, ‘‘আমি ভাল আছি।’’ সেই ভাল থাকার ইঙ্গিত মিলেছে সোশ্যাল মিডিয়াতেও।

রবিবার নিজের একটি ছবি টুইট করেছেন সায়ন্তিকা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি যেমন অনুভব করি সেই অনুযায়ী নিজেকে চার্জ করি। আজ আমি হ্যাপিনেস অর্থাত্ খুশি থাকাটা পছন্দ করেছি…।’

আরও পড়ুন, গাড়ি আটকে সায়ন্তিকাকে মারধরের চেষ্টা, ধৃত অভিনেতা জয় মুখোপাধ্যায়

গত শুক্রবার সন্ধেয় টালিগঞ্জ থানায় জয় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁকে এবং তাঁর সহকারীকে হেনস্থার অভিযোগ দায়ের করেন সায়ন্তিকা। সেই অভিযোগের ভিত্তিতে জয়কে গ্রেফতার করে পুলিশ। শনিবার জয়কে আলিপুর আদালতে তোলা হলে ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক।

আরও পড়ুন, ‘যেখানে প্রোমোশনের সুযোগ থাকে, সেখানেই হয়তো কাস্টিং কাউচ আছে’

দীর্ঘ দিন ধরেই দু’জনের সম্পর্কের টানাপড়েন চলছিল। সায়ন্তিকা পুলিশকে জানিয়েছিলেন,দীর্ঘ দিন ধরেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ইদানীং জয়ের নানা আচরণ ও ব্যবহারে সেই প্রেমে ফাটল ধরে। তার পর থেকেই নানা ভাবে জয় তাঁকে উত্যক্ত করছিলেন বলে সায়ন্তিকা অভিযোগ করেছিলেন।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, জয়ের সঙ্গে সম্পর্কের তিক্ততা আপাতত ভুলে যেতে চান নায়িকা। খুব শীঘ্র শুটিংয়েও ফিরতে চান সায়ন্তিকা।

Sayantika Banerjee সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় Tollywood celebrities Joy Kumar Mukherjee

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy