Advertisement
E-Paper

অর্জুনের মেয়েরাও বড় পরদায়?

এ বছর বড় পরদায় মুখ দেখাতে চলেছে দুই তারকা কন্যা জাহ্নবী কপূর ও সারা আলি খান। শোনা যাচ্ছে, তাঁদের পিছনেই আছেন আর এক স্টার কন্যাও। চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৮ ০৬:৩০
দুই মেয়ের সঙ্গে অর্জুন

দুই মেয়ের সঙ্গে অর্জুন

এ বছর বড় পরদায় মুখ দেখাতে চলেছে দুই তারকা কন্যা জাহ্নবী কপূর ও সারা আলি খান। শোনা যাচ্ছে, তাঁদের পিছনেই আছেন আর এক স্টার কন্যাও। চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে। এর মধ্যেই আবার খবর, অর্জুন রামপালের দুই মেয়ে মাহিকা ও মাইরাও নাকি বড় পরদায় আসতে উৎসাহী। এই সন্দেহের কারণ অবশ্য অর্জুনের এক সাম্প্রতিক সাক্ষাৎকার। তিনি বলেছেন, ‘আগে আমার মনে হতো, ওরা ক্রিয়েটিভ কিছু করবে। মাইরা খুব ভাল আঁকতে পারে। ওরা মিউজিক এবং ডান্সও খুব পছন্দ করে। তাই এখন তো ওদের দেখে মনে হয়, ওরা বোধহয় অভিনেত্রীই হবে। আর মাহিকা তো থিয়েটার খুব ভালবাসে। স্কুল প্লে-তেও পার্টিসিপেট করে। তবে আমি ওদের কাউকে জোর করব না। আমার সাহায্য যদি ওদের লাগে, নিশ্চয়ই পাশে থাকব। তবে সিনেমায় আসতে গেলে ওদের ব্যালে, ভোকাল এক্সারসাইজের মতো অনেক ট্রেনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে। আর বুঝতে হবে, জায়গাটা খুব কঠিন।’ অর্জুনের কথা থেকে মনেই হচ্ছে, মাহিকা আর মাইরার সেই ট্রেনিং শুরু হয়ে গিয়েছে।

Arjun Rampal অর্জুন রামপাল

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy