Advertisement
E-Paper

এলিজাবেথ টেলরের ‘ক্লিওপেট্রা’-র সাজে কিম কার্দাশিয়ান

নতুন নতুন রূপে আবির্ভূত হয়ে ফ্যানদের চমকে দেওয়াটা কিম কার্দাশিয়ানের কাছে নতুন কিছু নয়। তবে এ বার এক ফটোশ্যুটের জন্য এলিজাবেথ টেলরের বিখ্যাত ছবি ‘ক্লিওপেট্রা’-র লুকে নিজেকে সাজাচ্ছেন কিম।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৫ ০০:৩৮

নতুন নতুন রূপে আবির্ভূত হয়ে ফ্যানদের চমকে দেওয়াটা কিম কার্দাশিয়ানের কাছে নতুন কিছু নয়। তবে এ বার এক ফটোশ্যুটের জন্য এলিজাবেথ টেলরের বিখ্যাত ছবি ‘ক্লিওপেট্রা’-র লুকে নিজেকে সাজাচ্ছেন কিম। ১৯৬৩-তে মুক্তি পায় ঐতিহাসিক ছবি ‘ক্লিওপেট্রা’। ছবিতে অভিনেত্রী এলিজাবেথ টেলরের মেক-ওভার আজও চর্চার বিষয়। সেই ‘গেট-আপ’ নিয়েই এ বার নিজেকে লেন্সবন্দি করছেন কিম। ফটোশ্যুটের জন্য হলিউডের বিখ্যাত মেক-আপ আর্টিস্ট প্যাট ম্যাকগ্রাকে চেয়েছেন কিম। জানা যাচ্ছে মেক-আপ নিয়ে দু'জনে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষাও চালিয়েছেন।

কিম জানান, তাঁর কাছে ক্লিওপেট্রা একজন আইকন। তাই কোনও ভাবে যাতে সেই ‘আইকনিক ইমেজ’ নষ্ট না-হয়, তার জন্য তিনি বিশেষ ভাবে যত্ন নিচ্ছেন। অন্য দিকে প্যাট জানিয়েছেন, কিমের মেক-আপে বিশেষ ধরনের প্রসাধন সামগ্রী ব্যবহার করা হচ্ছে যাতে ক্লিওপেট্রার লুকে থ্রিডি এফেক্ট পাওয়া যায়।

Kim Kardashian Cleopatra Pat McGrath Elizabeth Taylor

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy