Advertisement
E-Paper

সলমনের নতুন বন্ধু

ট্রেলারে সে নীরব। তবু তাকে দেখেই মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকেরা। সলমন খানের আগামী ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এর ট্রেলার বেরিয়েছে দু’দিন আগে। আর তাতে সলমনের পাশেই উঁকি দিচ্ছে একটি মিষ্টি মুখ। সে হর্ষালি মলহোত্র। ‘লওট আয়ো তৃষা’ নামের এক টেলিভিশন সিরিয়ালে নায়িকার বোনের ভূমিকায় অভিনয় করে ছ’বছরের এই খুদে অভিনেত্রী ইতিমধ্যেই নজর কেড়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ জুন ২০১৫ ০০:৫২

ট্রেলারে সে নীরব। তবু তাকে দেখেই মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকেরা। সলমন খানের আগামী ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এর ট্রেলার বেরিয়েছে দু’দিন আগে। আর তাতে সলমনের পাশেই উঁকি দিচ্ছে একটি মিষ্টি মুখ। সে হর্ষালি মলহোত্র।

‘লওট আয়ো তৃষা’ নামের এক টেলিভিশন সিরিয়ালে নায়িকার বোনের ভূমিকায় অভিনয় করে ছ’বছরের এই খুদে অভিনেত্রী ইতিমধ্যেই নজর কেড়েছে। বিজ্ঞাপনে স্বয়ং মাধুরী দীক্ষিতের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছে হর্ষালি। ‘বজরঙ্গি ভাইজান’-এ বর্ডার পেরিয়ে ভারতে চলে আসা এক মূক পাকিস্তানি মেয়ের ভূমিকায় অভিনয় করেছে সে। কবীর খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ মুক্তি পাবে আগামী জুলাইয়ে।

Salman Khan Bajrangi Bhaijaan Harshaali Malhotra Katrina Kaif Madhuri Dixit

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy