Advertisement
E-Paper

বাবা বিশ্বাসঘাতকের মতো আচরণ করে, কেন বলছেন সারা?

ছবি ব্যবসা করছে বক্স অফিসে। সারার অভিনয়েরও প্রশংসা হচ্ছে। অনেকেই বলছেন, পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে না?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮ ১৩:১৯
সারা এবং সইফ।

সারা এবং সইফ।

সদ্য মুক্তি পেয়েছে অভিষেক কপূর পরিচালিত ‘কেদারনাথ’। সারা আলি খানের ডেবিউ ফিল্ম। ফলে সারা যেন এখন এক অন্য জগতের মানুষ।

ছবি ব্যবসা করছে বক্স অফিসে। সারার অভিনয়েরও প্রশংসা হচ্ছে। অনেকেই বলছেন, পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে না? বাবা, মা, পিসি, ঠাকুমা— সকলেই ওস্তাদ অভিনেতা। সেই পরিবারের মেয়ে তো অভিনয়ে দক্ষ হবেনই। ঠিক কথা। কিন্তু পরিবারে আর যার সঙ্গেই সিনেমা নিয়ে আলোচনা হোক না কেন, বাবা অর্থাত্ সইফ আলি খানের সঙ্গে নাকি একেবারেই এ বিষয়ে কোনও বাক্যালাপ হয় না সারার। আর এই সিক্রেট ফাঁস করেছেন সারা স্বয়ং।

সদ্য এক সাক্ষাত্কারে সারা জানিয়েছেন, বাবার সঙ্গে নাকি সিনেমার বিষয়ে আলোচনা করতে বসলে সইফ বিশ্বাসঘাতকের মতো আচরণ করেন। অর্থাত্ ভাল, মন্দ কোনওটাই সঠিক বলেন না। সইফ নাকি মেয়েকে সটান বলেছেন, ‘‘আমার সঙ্গে একদম সিনেমা নিয়ে কথা বলবি না।’’ বরং ইতিহাস, ধর্ম, বিশ্বাস, সমাজ, ভাল খাবার— এ হেন নানা বিষয়ে কথা হয় বাবা-মেয়ের। তাঁরা নিজেদের মধ্যে তর্ক করেন, আলোচনা করেন, ঝগড়াও করেন। তবে সেই একান্ত আলোচনায় নাকি সিনেমার নো এন্ট্রি।

আরও পড়ুন, বেডরুমে আমি আর করিনা... মেয়ের সামনে এ কী বললেন সইফ!

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

Sara Ali Khan Saif Ali Khan Star Kid Bollywood Celebrities সইফ আলি খান সারা আলি খান

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy