Advertisement
E-Paper

বন্ধুদের সঙ্গে নাচছেন সুহানা, ভাইরাল ভিডিয়ো

ভিডিয়োতে দেখা যাচ্ছে, বন্ধুদের সঙ্গে নাচের রিহার্সাল করছেন সুহানা। তিনি নিয়মিত মঞ্চে নাটক করেন। সে কারণেই এই রিহার্সাল কিনা, তা অবশ্য খোলসা করেননি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৯ ১৫:১৭
সুহানা খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

সুহানা খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

বলিউডে এখনও এন্ট্রি হয়নি তাঁর। কিন্তু এখনই তিনি স্টার। তিনি অর্থাত্ সুহানা খান। শাহরুখ খান তাঁর বাবা, এটা বড় পরিচয় বটে। কিন্তু নিজেও কাজ করতে শুরু করেছেন। কখনও ‘ভোগ’ ম্যাগাজিনের কভার গার্ল হয়েছেন। কখনও বা ‘জিরো’ ছবিতে সহ পরিচালক হিসেবে কাজ করেছেন। তাঁরই এ বার একটি নাচের ভিডিয়ো ভাইরাল হল।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, বন্ধুদের সঙ্গে নাচের রিহার্সাল করছেন সুহানা। তিনি নিয়মিত মঞ্চে নাটক করেন। সে কারণেই এই রিহার্সাল কিনা, তা অবশ্য খোলসা করেননি।

সুহানার বলিউডে কেরিয়ার শুরু করার প্রসঙ্গে শাহরুখ বলেছেন, “আমার ছেলে বা মেয়ে কেউই অভিনেতা হওয়ার তালিম পায়নি। সুহানার অভিনয়ে আগ্রহ রয়েছে। আরিয়ান সিনেমা তৈরি করতে চায়। আর আব্রাম তো রকস্টার হওয়ার মতো সুন্দর…।” তবে বার বার পড়াশোনা শেষ করে সন্তানদের কেরিয়ার শুরু করার ওপর জোর দিয়েছেন শাহরুখ।

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, ‘মুখার্জীদার বউ’-এ অচেনা মোড়কে ঋতুপর্ণা…

A post shared by Suhana Khan (@suhanakhanoffcial) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

Suhana Khan সুহানা খান Star Kid Bollywood Celebrities

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy