Advertisement
E-Paper

নবরাত্রিতে ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৈমুর! কিন্তু কেন?

কুর্তা পাজামায় সেজেছিল ছোটে নবাব। অন্যদিতে ইনায়ার পরনে ছিল ঘাগরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৮ ১৩:০৮
তৈমুর আলি খান। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

তৈমুর আলি খান। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

উত্সবের মরসুম চলছে দেশজুড়ে। বাদ নেই সেলেবরাও। নবরাত্রিতে মেতেছিল গোটা বলিউড। তার মধ্যেই নবরাত্রির দিন ট্র্যাডিশনাল পোশাকে সেজে স্কুলে হাজির হয়েছিল সইফ আলি খান এবং করিনা কপূরের ছেলে তৈমুর আলি খান। সেই ছবি ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

তৈমুর এখন নাকি নিয়মিত প্লে-স্কুলে যায়। নবরাত্রির দিন ট্র্যাডিশনাল পোশাকে বন্ধুদের সঙ্গে তৈমুরের ছবি তোলা হয়েছে। পাশে ছিল সোহা আলি খানের মেয়ে অর্থাত্ তৈমুরের পিসতুতো বোন ইনায়া এবং তুষার কপূরের ছেলে লক্ষ।

কুর্তা পাজামায় সেজেছিল ছোটে নবাব। অন্যদিতে ইনায়ার পরনে ছিল ঘাগরা। এর আগে রাখি বা গণেশ চতুর্থীর দিনও ট্র্যাডিশনাল পোশাকে তৈমুরের ছবি ভাইরাল হয়েছিল।

আরও পড়ুন, শুভশ্রীর এ কোন ছবি শেয়ার করলেন রাজ!

জন্মের পর থেকেই পাপারাত্‌জিরা তৈমুরকে লেন্সবন্দি করতে পছন্দ করেন। কিন্তু এই স্টার কিডের এত লাইমলাইটে থাকা নিয়ে মতভেদ রয়েছে তার পরিবারের অন্দরেই। তৈমুরের দাদু রণধীর কপূর নাতির এত ছবি বেরনো পছন্দ করেন না। আবার তৈমুরের মা অর্থাত্ করিনা জানিয়েছিলেন, স্বাভাবিক ভাবেই বড় করতে চান ছেলেকে। ছোট থেকেই ওর বোঝা উচিত, ওর ওপর লাইমলাইট থাকবে। সেটাতে নাকি অভ্যস্ত হতে হবে ওকে।

Pukulu with Laksshya and Inaaya 💓💖💕

A post shared by Taimur Ali Khan Pataudi 👼💋 (@taimuralikhanx) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

Taimur Ali Khan তৈমুর আলি খান Bollywood Star Kid Celebrities

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy