shobdo-jobdo-logo

শব্দ-জব্দ ২০২৩ — ক্যুইজের আদলে বাংলা শব্দের বিভিন্ন মজার খেলা নিয়ে রাজ্যের ১৫৩টি স্কুলে হাজির আনন্দবাজার অনলাইন। লক্ষ্য ছিল শিক্ষার্থীদের বাংলা ভাষার দক্ষতাকে সুচারু ও সুনিপুণ করে তোলার। সর্বোপরি মাতৃভাষার শিকড়ের সঙ্গে নতুন প্রজন্মকে জুড়ে রাখার। ‘শব্দ-জব্দ ২০২৩’ সেই লক্ষ্যে সফল। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে আনন্দবাজার অনলাইন খুঁজে পেয়েছে বাংলার সেরা তিন স্কুলকে।

Presented by
EILM
Powered by
RICE
SNU
Food Partner
Vevey Boodles
Knowledge Partner
Shabdabaaji
Health Partner
Protinex
Refreshment Partner
Mio Amore
atflbanner

‘শব্দ-জব্দ ২০২৩’-এর বিজেতারা

atfrbanner

শব্দ-জব্দ নমুনা প্রশ্নপত্র

তিনটি খেলার নিয়ম ভাল করে পড়ে, উদাহরণ দেখে, প্রত্যেকটি খেলার ৫টি করে প্রশ্নের উত্তর দিতে হবে। মোট ১৫টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ৩০ মিনিট সময় পাবে শিক্ষার্থীরা। উত্তরের সঙ্গে সংশ্লিষ্ট প্রশ্নপত্রে শিক্ষার্থীর পুরো নাম, ক্লাস, স্কুলের নাম লিখে জমা দিতে হবে।

দু’টি শব্দ বা শব্দাংশের মাঝের শূন্যস্থানে এমন শব্দ বা শব্দাংশ বসবে, যে দু’দিকে দু’টি অর্থপূর্ণ শব্দ তৈরি হবে। যতগুলি শূন্যস্থান, তত অক্ষরের শব্দ/শব্দাংশ বসবে।

উদাহরণ

  • কালো_ _দানি = ?, ?
  • সুল_ _পুরা = ?, ?
  • যোগা_ _ফল = ?, ?
  • পত্র_ _শালা = ?, ?
  • খেলা_ _বাড়ি = ?, ?

শব্দের যে যুক্তাক্ষর থেকে বর্ণ লোপাট করা হয়েছে, তার নীচে দাগ আছে। একাধিক দাগ মানে একাধিক বর্ণ লোপাট করা হয়েছে। শব্দগুলি লেখো।

উদাহরণ

  • সাধীন = ?
  • উলাপিণ = ?
  • অনকার = ?
  • কচপ = ?
  • উনয়ন = ?

শব্দের মুড়ো আর ল্যাজা, অর্থাৎ শুরু আর শেষ খাবলে খেয়ে নেওয়া হয়েছে। শূন্যস্থান পূরণ করে শব্দগুলি চিনে নাও।

উদাহরণ

  • _ঠশা_ = ?
  • _শুসাহি_ = ?
  • _কুলদা_ = ?
  • _য়নাতদ_ = ?
  • _লচাতু_ = ?