Advertisement
E-Paper

কোন সময় শনি সক্রিয় হয়

শনি মহারাজ রবি ও ছায়াদেবির পুত্র। জ্যোতিষ শাস্ত্রে এই গ্রহের প্রভাব অপরিসীম। শনি হল পাপ গ্রহ ও মহাদুঃখদাতা, আবার অন্য দিকে মহা তান্ত্রিক ও যোগী গ্রহ। এই গ্রহ মানুষকে অধর্ম থেকে ধর্মের পথে নিয়ে আসে।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ০০:০৭

শনি মহারাজ রবি ও ছায়াদেবীর পুত্র। জ্যোতিষ শাস্ত্রে এই গ্রহের প্রভাব অপরিসীম। শনি হল পাপ গ্রহ ও মহাদুঃখদাতা, আবার অন্য দিকে মহা তান্ত্রিক ও যোগী গ্রহ। এই গ্রহ মানুষকে অধর্ম থেকে ধর্মের পথে নিয়ে আসে। রাশিচক্রে শনির ঘর হল মকর ও কুম্ভ। শনি তুঙ্গস্থ তুলা রাশিতে এবং নিচস্থ মেষ রাশিতে।

এবার দেখে নেওয়া যাক কোন সময় শনি সক্রিয় হয়।
ক) গোচরকালে শনি গ্রহ মেষ, বৃষ ও মিথুন রাশিতে অবস্থান করলে বৃষরাশির জাতক বা জাতিকার মধ্যে সাড়ে সাতির প্রভাব তৈরি হয়।
খ) বৃষ, মিথুন ও কর্কটরাশিতে শনি গ্রহের অবস্থানে মিথুন রাশির ওপর সাড়ে সাতির প্রভাব পড়ে।
গ) শনির গোচরকালে যখন মীন, মেষ ও বৃষ রাশিতে অবস্থান করে সেই সময় মেষ রাশির জাতক বা জাতিকার ওপর সাড়ে সাতির প্রভাব পড়ে।
ঘ) মিথুন, কর্কট ও সিংহ রাশিতে শনি গ্রহের অবস্থানে কর্কট রাশির ওপর সাড়ে সাতির প্রভাব বিস্তার করে।
ঙ) কর্কট, সিংহ ও কন্যা রাশির ওপর আড়াই বছর অন্তর অবস্থান কালে সিংহরাশির ওপর সাড়ে সাতির প্রভাব থাকে।
চ) কন্যা, তুলা ও বৃশ্চিক রাশিতে গোচর শনি অবস্থিত হলে সাড়ে সাতির প্রভাব থাকে।
ছ) তুলা, বৃশ্চিক ও ধনুরাশির ওপর শনির গোচর চলাকালীন বৃশ্চিক রাশির ওপর সাড়ে সাতির প্রভাব পড়ে।
জ) বৃশ্চিক, ধনু ও মকর রাশিতে গোচরে শনির অবস্থানে ধনুরাশির জাতক বা জাতিকা সাড়ে সাতির প্রভাবাধীন হয়।

Astrology saturn

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy