Advertisement
E-Paper

জন্মবারই বলে দেবে আপনার ব্যক্তিত্ব

এক বার জেনে নিন আপনার জন্মবার আপনার সম্পর্কে ঠিক কী কথা বলছে: 

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৭ ০০:০০

আপনি কোন দিন জন্মগ্রহণ করেছেন তা ঠিক করে দিতে পারে আপনি মানুষ হীশাবে কেমন। জ্যোতিষশাস্ত্র মতে জন্মবারের মাধ্যমে জানা সম্ভব চারিত্রিক দোষ-ক্রটিগুলি। এক বার জেনে নিন আপনার জন্মবার আপনার সম্পর্কে ঠিক কী কথা বলছে:

১। রবিবার: রবিবারে জন্ম হলে ব্যক্তি সচরাচর মিষ্টান্ন ভোজনপ্রিয়, অভিমানী, ক্রোধী, লোভী, ধনী, কামপ্রবণ ও পিত্ত-প্রকৃতি বিশিষ্ট হয়ে থাকেন।

২। সোমবার: সোমবারে জাত ব্যক্তি সচরাচর ভোগী, অভিলাষী, গুণী, পণ্ডিত, জিতেন্দ্রিয়, নানা বিদ্যায় পারদর্শী ও চরিত্রবান হয়ে থাকেন।

৩। মঙ্গলবার: মঙ্গলবার জাত ব্যক্তি মুর্খসঙ্গপ্রিয়, ধনবান, ক্রূর, অনেকাংশে নাস্তিক, ভোগী, খেদহীন বা অননুতপ্ত এবং ধর্মশাস্ত্রাদি বিষয়ে অবিশ্বাসী বা নিন্দুক হয়ে থাকেন।

৪। বুধবার: বুধবারে জাত ব্যক্তি সচরাচর শাস্ত্রাদি বিষয়ে অভিজ্ঞ, দয়ালু, পণ্ডিত ও অত্যন্ত ভোগী হয়ে থাকেন।

৫। বৃহস্পতিবার: বৃহস্পতিবার জাত ব্যক্তি সচরাচর অগ্নিহোএী, বেদজ্ঞ, ধনসম্পদ ও পুত্র-পৌত্রাদি যুক্ত, অনুচরযুক্ত এবং পুর্ণচেতা হয়ে থাকেন।

৬। শুক্রবার: শুক্রবারে জাত ব্যক্তি সচরাচর ভোগী, ধনী, শৌর্য্যশালী, বহুভৃত্যযুক্ত, বেদজ্ঞ ও দয়ালু হয়ে থাকেন।

৭। শনিবার: শনিবার জাত ব্যক্তি সচরাচর নীচাশয়, কৃতঘ্ন, কুটিল, কার্যপণ্ডকারী এবং বন্ধু বান্ধবদের পক্ষে পীড়াদায়ক হয়ে থাকেন।

personality Birth Day Zodiac Sign Astrology

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy