Advertisement
E-Paper

রেলকর্মীদের প্রচুর বেতন, ভাতা বাড়ানোর সুপারিশ সপ্তম বেতন কমিশনে

রেল মন্ত্রক সূত্রের খবর, কাজের ঝুঁকি ও কঠোর পরিশ্রমের জন্য কর্মচারীদের ভাতা (রিস্ক অ্যান্ড হার্ডশিপ অ্যালাওয়্যান্স) প্রায় পৌনে তিন গুণ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৮ ১২:১৮

বিভিন্ন ইস্যুতে কর্মীদের বিক্ষোভের জেরে কর্মচারীদের ঢালাও বেতন ও ভাতা বৃদ্ধির সুপারিশ করল রেল মন্ত্রক। সপ্তম বেতন কমিশনের কাছে সেই বেতন বাড়ানোর বাড়ানোর সুপারিশ করা হয়েছে নানা ধরনের ভাতা ও বেতনের পরিমাণ বাড়িয়ে।

রেল মন্ত্রক সূত্রের খবর, কাজের ঝুঁকি ও কঠোর পরিশ্রমের জন্য কর্মচারীদের ভাতা (রিস্ক অ্যান্ড হার্ডশিপ অ্যালাওয়্যান্স) প্রায় পৌনে তিন গুণ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। ‘মেট’ ও ‘কিম্যান’-এর মতো রেল কর্মচারীদের এখন মাসে ওই ভাতা দেওয়া হয় ২ হাজার ৭০০ টাকা করে। তা বাড়িয়ে মাসে ৬ হাজার টাকা করার সুপারিশ করেছে রেল মন্ত্রক।

রেললাইন ঠিকঠাক আছে কি না, বা সেখানে কোনও বিস্ফোরক লুকিয়ে রাখা আছে কি না, তার উপর যাঁরা নজর রাখেন, রেলের সেই ট্র্যাকম্যানদের ঝুঁকি ও কঠোর পরিশ্রমের জন্য কর্মচারীদের ভাতার পরিমাণও মাসে ২ হাজার ৭০০ টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ১০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। ট্র্যাকম্যানদের সহকারীদের বেতনও মাসে ২ হাজার ৭০০ টাকা করে তাঁদের ‘ট্র্যাকম্যান’ পদমর্যাদা দেওয়ার আর্ঝি জানানো হয়েছে।

যে ‘গেটম্যান’রা বিশেষ ধরনের ও ‘এ’ শ্রেণির লেভেল ক্রসিং পাহারা দেন, তাঁদের জন্য লেভেল ক্রসিং গেট ভাতার পরিমাণও ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ১০০ টাকা করার সুপারিশ করেছে রেল মন্ত্রক।

আরও পড়ুন- তেল সস্তা হওয়ায় নিজেকেই বাহবা ট্রাম্পের!​

আরও পড়ুন- নিয়ম ভেঙে লাইন পার ফের কাড়ল দু’টি প্রাণ​

এই সুপারিশের ফলে কর্মচারীদের বেতন-বাবদ ফি-বছর আরও ২২২ কোটি টাকা খরচ হবে কেন্দ্রীয় মন্ত্রকের।

রেল কর্মচারীদের সংগঠন ‘অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক শিবগোপাল মিশ্র জানিয়েছেন, রেল মন্ত্রক কর্মচরীদের বেতন ও ভাতা বৃদ্ধির সুপারিশগুলি ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে। তবে অর্থমন্ত্রক এখনও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

‘অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশন’-এর তরফে এও জানানো হয়েছে, বেতন ও ভাতা বৃদ্ধির দাবিতে আগামী ১১ ডিসেম্বর থেকে রেলের সংশ্লিষ্ট কর্মচারীরা তাঁদের চুক্তির ন্যূনতম কাজগুলির বেশি কিছুই করবেন না। নেবেন না কোনও ধরনের ওভারটাইম ভাতা। ফের পেনশন চালুর দাবিতে তাঁরা আগামী ৫ ডিসেম্বর কথা বলবেন রেল বোর্ডের কর্তাদের সঙ্গে।

7th Pay Commission Salary Hike Shiv Gopal Mishra সপ্তম বেতন কমিশন

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy